Home জাতীয় পাংশায় বিকল ট্রাক মেরামতের সময় পেছন থেকে ধাক্কা, চালক নিহত
জাতীয়দুর্ঘটনা

পাংশায় বিকল ট্রাক মেরামতের সময় পেছন থেকে ধাক্কা, চালক নিহত

Share
Share

রাজবাড়ীর পাংশায় বিকল ট্রাক মেরামতের সময় পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় মো. নজরুল ইসলাম (২৮) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বরিশাল থেকে কাঠ বোঝাই করে একটি ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পাংশা কলেজ মোড় এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি চাকা পাংচার হয়ে যায়। চালক নজরুল ইসলাম মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে জ্যাক দিয়ে গাড়িটি উঁচু করে চাকা মেরামতের জন্য নিচে ঢোকেন।

এ সময় পেছন থেকে আসা গবাদিপশুর খাদ্য (ছাল) বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে কাঠবোঝাই ট্রাকটি সামনের দিকে কিছুটা এগিয়ে গেলে নিচে থাকা নজরুল ইসলাম চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া ট্রাকটি ঘটনাস্থল থেকে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাক ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে...

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কাজীবাকাই ইউনিয়ন বিএনপির দোয়া ও মিলাদ

​নাজমুল হাসান, মাদারীপুর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের ডাসারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫...

Related Articles

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে...

‘উন্মাদ আমির হামজার লাগাম টেনে ধরুন’: নুরুল হক নুর

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে তীব্র ভাষায় আক্রমণ করে তাকে...

সলঙ্গায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন...

চট্টগ্রামে নারীদের জন্য বিআরটিসির বিশেষ বাস

মুহাম্মদ বোরহান উদ্দিন চট্টগ্রাম চট্টগ্রামে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য বিশেষ...