Home জাতীয় অপরাধ নেত্রকোনায় মায়ের সঙ্গে ঝগড়া করায় পাওনাদারকে কুপিয়ে হ’ত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

নেত্রকোনায় মায়ের সঙ্গে ঝগড়া করায় পাওনাদারকে কুপিয়ে হ’ত্যা

Share
Share

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাওনা টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মিলন মিয়া (৩৫) নামের এক যুবককে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মিলন মিয়া দলপা গ্রামের আমজুদ আলীর ছেলে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কান্দাপাড়া গ্রামের হাবিয়া বেগম (৫৫) এবং তাঁর ছেলে ইমন মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে পাওনা টাকা আদায় ও লেনদেন নিয়ে মিলন মিয়ার সঙ্গে ইমনের মা হাবিয়া বেগমের তীব্র কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে মায়ের সঙ্গে পাওনাদারের এই বাগ্‌বিতণ্ডা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন ছেলে ইমন মিয়া। তিনি ঘর থেকে ধারালো দা নিয়ে এসে মিলন মিয়ার গলার বাম পাশে সজোরে আঘাত করেন। এতে মিলন মিয়া গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

রক্তাক্ত অবস্থায় স্বজন ও স্থানীয় বাসিন্দারা মিলনকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে অভিযুক্ত ইমন ও তাঁর মা হাবিয়া বেগমকে ঘটনাস্থল থেকেই ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাঁদের একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কেন্দুয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত মা-ছেলেকে নিজেদের হেফাজতে নেয়।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত ও তাঁর মাকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসব কর্মসূচির...

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের...

Related Articles

এআই নজরদারি থেকে ১০ লেন, বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

এআই ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি, স্বয়ংক্রিয় জরিমানা, ওভারপাস-আন্ডারপাস নির্মাণ এবং ভবিষ্যতে মহাসড়কটি ১০...

জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল

রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গোডাউনে সরকারি চালের বেশ কিছু বস্তা পাওয়ার অভিযোগ...

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

  রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি।...

‘চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না’: শফিকুর রহমান

  চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের...