Home জাতীয় নির্লজ্জদের জন্যই চেয়ার বানানো হয়েছে, ফেসবুকে আসিফ আকবর
জাতীয়

নির্লজ্জদের জন্যই চেয়ার বানানো হয়েছে, ফেসবুকে আসিফ আকবর

Share
Share

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর আবারও নিজের সরাসরি মন্তব্যে আলোচনায় এলেন। শুধু গান নয়, সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়েও খোলামেলা বক্তব্য রাখেন তিনি। আজ শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি সংক্ষিপ্ত পোস্টে রাজনৈতিক নেতৃত্ব নিয়ে তির্যক মন্তব্য করেছেন এ গায়ক।

আসিফ লেখেন, আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ওই চেয়ার নির্লজ্জদের জন্যই।” পোস্টে কারও নাম উল্লেখ করেননি তিনি। তবে তাঁর বক্তব্যে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে গভীর হতাশার ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। মন্তব্যের ঘরে তিনি আরও লেখেন, চেয়ারের মধ্যে বান্দরের শলা থাকে, উপায় নাই।”

আসিফ আকবর বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন। দীর্ঘ ১৭ বছর পর বড় দলবল নিয়ে তিনি দেশটিতে বিভিন্ন অঙ্গরাজ্যে গান পরিবেশনের উদ্দেশ্যে গেছেন। সফরের মাঝেই রাজনৈতিক পর্যবেক্ষণ নিয়ে ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করলেন এ শিল্পী।

দেশের সংগীতাঙ্গনের বহুল জনপ্রিয় এ কণ্ঠশিল্পী কেবল গানের ভুবনে সীমাবদ্ধ নন, বরং সামাজিক আন্দোলন ও নাগরিক ইস্যুতেও সরব থাকেন। বৈষম্যবিরোধী আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ, সন্তানকে নিয়ে রাজপথে নামা এবং রাজনৈতিক পরিবর্তনের সময় সমর্থন–সমালোচনা—এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাঁকে এক অন্যরকম সামাজিক চরিত্রে দেখা গেছে। ৫ আগস্ট নতুন সরকার গঠনের পর তিনি জানিয়েছিলেন, তিন মাস পর সমালোচনা শুরু করবেন। বর্তমানে ফেসবুক পোস্টে তাঁর বক্তব্যে সেই অঙ্গীকারের প্রতিফলন দেখা যাচ্ছে।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই একে মনের কথা বলে আখ্যা দিয়েছেন। কেউ কেউ লিখেছেন, “আসিফ যা বললেন, সেটাই আসলে সত্য।” আবার অনেকে মন্তব্য করেছেন, “শিল্পীর উচিত কেবল গান নিয়েই থাকা।”

তবে সমালোচনা বা প্রশংসা যাই হোক, আসিফ আকবরের সরাসরি ও নির্ভীক ভঙ্গি তাঁকে বারবার আলোচনায় নিয়ে আসছে। যুক্তরাষ্ট্রে সফররত অবস্থাতেই তিনি দেখালেন, শিল্পী হলেও নাগরিক হিসেবে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করা থেকে তিনি বিরত থাকেন না।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাংবাদিক মাসুদা লাবনীকে প্রাণনাশের হুমকির অভিযোগ, ডিআরইউর নিন্দা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও নিউজ২৪-এর সাংবাদিক মাসুদা খাতুন (মাসুদা লাবনীকে) গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে...

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদ্‌যাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজন

মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য‍্য, খুলনা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক আদিবাসী দিবসের চেতনা, সাংস্কৃতিক বৈচিত্র্যের উদ্‌যাপন ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি)...

Related Articles

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং...

আজ পবিত্র আখেরি চাহার সোম্বা: সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে পবিত্র আখেরি...

সূর্যগ্রহণ আল্লাহর মহাশক্তির নিদর্শন : এ সময় যেসব আমল করবেন

সূর্য ও চন্দ্র মহান রাব্বুল আলামিনের অপরিসীম কুদরতের বিশেষ নিদর্শন। মহাকাশের এসব...

ডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবির নেপথ্যের ঘটনা নিয়ে যা জানা গেল

কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাই সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা ডনের সঙ্গে এক...