Home জাতীয় অপরাধ নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
অপরাধআইন-বিচারজাতীয়বিএনপিরাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

Share
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা
Share

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য এবং অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলাটির আবেদন করেন রমনা থানার বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম আমির।

মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন সংবাদমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন। এসব মন্তব্যের মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা আব্বাসের কাছে বড় ব্যবধানে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের সময় থেকেই তিনি মির্জা আব্বাসকে নিয়ে নানা ধরনের বক্তব্য দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, নির্বাচনে পরাজয়ের পর নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আরও সক্রিয়ভাবে মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। এসব বক্তব্যকে বাদীপক্ষ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্য বাদীর নজরে আসে, যা পরবর্তীতে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।

ওই বক্তব্যে মির্জা আব্বাসকে ‘বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ বলে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বাদীপক্ষের দাবি, এই ধরনের মন্তব্য অত্যন্ত মানহানিকর এবং রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে ভাইরাল হয়। এতে মির্জা আব্বাসের ব্যক্তিগত মর্যাদা ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, এসব বক্তব্য শুধু ব্যক্তিগত আক্রমণই নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার অপচেষ্টা। অভিযোগে বলা হয়েছে, এই ধরনের বক্তব্য সমাজের শিষ্টাচার ও সভ্যতার রীতিনীতির পরিপন্থী।

এখন আদালত মামলার আবেদনটি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে। আদালত অভিযোগ গ্রহণ করবেন কি না, সে বিষয়ে শুনানির পর আদেশ দেওয়া হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল-২০২৬-এর চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

সাকিব ময়মনসিংহের ফুটবলে আবারও শিরোপা জিতেছে ঈশ্বরগঞ্জ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে ত্রিশাল উপজেলা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ...

শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর  কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন...

Related Articles

এসএসসির পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী : জিপিএ-৫ পেলেন ৩০৭৯ জন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত...

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ ‘বিদেশি মদ’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে...

রুমিন ফারহানা গালি না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না: জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র...

মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ

মাদারীপুর সদর উপজেলায় চাচার বাড়িতে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে...