Home আঞ্চলিক নাসিরনগরে ব্যবসায়ী খুনের ঘটনায় ছেলে আটক, পুকুর থেকে অস্ত্র উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নাসিরনগরে ব্যবসায়ী খুনের ঘটনায় ছেলে আটক, পুকুর থেকে অস্ত্র উদ্ধার

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যবসায়ী আলম মিয়া (৬০) হত্যার ঘটনায় তদন্ত চাঞ্চল্যকর মোড় নিয়েছে। নিহতের একমাত্র ছেলে ফাহাদ হাসান মাহমুদুলকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের মুন্সি পাড়ায় নিজ ঘর থেকে আলম মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় বাজারে রড-সিমেন্ট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

হত্যাকাণ্ডের পর মাহমুদুল নিজেই বাদী হয়ে নাসিরনগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সে সময় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দ্বিতীয় স্ত্রী আমেনা বেগম দাম্পত্য কলহের জেরে হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। তবে তদন্তে বেরিয়ে আসে ভিন্ন তথ্য ।

পিবিআই জানায়, আটকের পর ছেলের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যার অস্ত্র উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

পিবিআই-এর পরিদর্শক মোহাম্মদ বেলাল বলেন, “মামলার তদন্ত চলছে। ছেলের দেওয়া তথ্যের ভিত্তিতেই অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখন জানানো সম্ভব নয়।” এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

‘হাসনাতরা আগে চড়তো সাইকেলে, গণঅভ্যুত্থানের পর চড়ে প্রাডো গাড়িতে’: হামিম

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও তাঁর...

;