Home জাতীয় অপরাধ নারীদের টার্গেট করে ফরিদের অভিনব প্রতারণা, স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নারীদের টার্গেট করে ফরিদের অভিনব প্রতারণা, স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার

Share
Share

ভোলার লালমোহন উপজেলায় মো. ফরিদ (৩৭) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফরিদ ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফরিদ নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে প্রতারণা করতেন। তার প্রধান লক্ষ্য ছিল সেসব বাড়ির নারী সদস্যরা, যেখানে পুরুষরা অনুপস্থিত থাকতেন। তিনি ওই নারীদের বোঝাতেন—তাদের স্বামীর ওপর ‘জিন ভর করেছে’, আর সেই জিন দূর করলে স্বামী আবার ভালোবাসবেন। এই ‘জিন তাড়ানোর’ নামে প্রথমে ঘরের সব স্বর্ণালঙ্কার একটি গ্লাসে রাখতে বলতেন।

এরপর পরিকল্পনা অনুযায়ী প্রতারণার টার্গেটে থাকা নারীকে বিভিন্ন খাল কিংবা পুকুর থেকে পানি আনতে পাঠাতেন। নারী বাইরে যেতেই ফরিদ সুযোগ বুঝে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যেতেন। ওসি সিরাজুল ইসলাম জানান, কয়েকদিন আগে রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার এক নারী থানায় অভিযোগ করলে বিষয়টি তদন্তে নামে পুলিশ। তদন্তে ফরিদের অভিনব প্রতারণার পদ্ধতি বেরিয়ে আসে।

মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই এরশাদ উকিলের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ফরিদকে গ্রেফতার করে। এসময় প্রতারণার মাধ্যমে নেওয়া স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ফরিদ শুধু ভোলায় নয়, নোয়াখালীসহ অন্যান্য জেলায়ও একই কৌশলে প্রতারণা করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লালমোহন থানায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। প্রতারণার নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি

প্রায় দুই দশক পর দেশের ভিসানীতিতে পরিবর্তন এনে নতুন নীতিমালার খসড়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে। ২০০৬ সালের পর প্রথমবারের মতো ভিসানীতির এ...

বিশ্বকাপে লাল কার্ড দেখলেই মিলছে ১২ কোটি টাকার ফ্রি পিজ্জা

ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগান লাল কার্ড দেখানোর পর ৬০ হাজার মিডিয়াম পিজ্জা বিনা মূল্যে দেওয়ার ঘোষণা বাস্তবায়ন করতে যাচ্ছে ডমিনোজ। বিশ্বকাপ...

Related Articles

গোদাগাড়ীতে মাদকের রমরমা ব্যবসা

​মোঃ গোলাম কিবরিয়া , রাজশাহী একের পর এক মামলা, মাদক ব্যবসা, পুলিশের...

রাজশাহীকে আরও সুন্দর মহা নগরী করা হবে

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা ফুলতলা নদীর...

নিজের মাকে বাহিরে ফেলে দিলো সন্তান

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জমি লিখে নিয়ে মাকে বাড়ীর বাইরে ফেলে এসেছিলেন...

​রাজবাড়ীতে ৩ লক্ষাধিক টাকার হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আল আমিন খোকন, রাজবাড়ী রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ লক্ষ...