Home জাতীয় অপরাধ নারায়ণগঞ্জে বাবার নির্যাতনের শিকার ৪ বছরের হোসেন, পুলিশি অভিযানে উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নারায়ণগঞ্জে বাবার নির্যাতনের শিকার ৪ বছরের হোসেন, পুলিশি অভিযানে উদ্ধার

Share
Share

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে বাবার অমানবিক নির্যাতন ও অনাহারের শিকার চার বছরের শিশু হোসেনকে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটির বাবা সোহেল পালিয়ে যান।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, হোসেনকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল তার বাবা সোহেল (মৃত মোমেন আলীর ছেলে)। দুই থেকে তিন বছর আগে হোসেনের বাবা-মায়ের বিচ্ছেদ হয়। পরবর্তীতে জোর করে শিশুটিকে নিজের কাছে নিয়ে আসেন সোহেল এবং প্রায়ই তাকে ঘরে তালাবদ্ধ রেখে বাইরে চলে যেতেন। শিশুটি অধিকাংশ সময় অনাহারে থাকত, আর কান্না করলে মারধরের শিকার হতো।

স্থানীয় ব্যবসায়ী শাওন বলেন, দুই-তিন মাস আগে থেকেই শিশুটির নির্যাতনের বিষয়টি তারা জানতে পারেন। ক্ষুধার্ত শিশুটিকে মাঝে মাঝে অল্প কিছু খাবার দিলেও বেশিরভাগ সময়ই সোহেল তাকে নির্যাতন করতেন। কয়েকদিন আগে স্থানীয় এক নারী শিশুটির অবস্থা নিয়ে প্রশ্ন করলে তাকেও মারধর করেন সোহেল। পরে সামাজিক সংগঠনের সহায়তায় বিষয়টি পুলিশের নজরে আসে।

উদ্ধারের পর হোসেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রথমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা শিশুটিকে নিজেদের তত্ত্বাবধানে নেন। জেলা সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী তাছলিমা আক্তার জানান, “শিশুটি গুরুতর অপুষ্টিতে ভুগছে এবং শারীরিক-মানসিক নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসা শেষে তাকে সরকারি ছোট মনি নিবাসে রাখা হবে।”

নারায়ণগঞ্জ সদর ইউএনও তাসলিমা নাসরিন বলেন, শিশুটির সুচিকিৎসা ও সুরক্ষার সব ব্যবস্থা নিশ্চিত করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের করুণ মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায়...

জাতিসংঘে ভাষণের পরই যুক্তরাষ্ট্র ছাড়লেন নেতানিয়াহু

আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দান শেষে অত্যন্ত দ্রুততার সাথে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিউইয়র্কে...

Related Articles

‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন?’: সালমানের স্টুডিও ভাঙচুর ইস্যুতে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...

রাবির হলে ঘুমন্ত ছাত্রকে বিষধর কালাচ সাপের কামড়, রামেকে ভর্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের কক্ষে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীর পায়ে...

‘সালমানের সঙ্গেই যদি এমন হয়, তবে ছোট ব্যবসায়ীদের কী অবস্থা?’: তাসনিম জারার তীব্র প্রতিক্রিয়া

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত হামলা, ব্যাপক ভাঙচুর...

বিষাক্ত চোলাই মদ পান করে ১৯ জনের মৃত্যু

ভারতে তিন দশক ধরে আনুষ্ঠানিকভাবে ‘ড্রাই স্টেট’ হিসেবে ঘোষিত রাজ্য নাগাল্যান্ডে বিষাক্ত...

;