Home আন্তর্জাতিক রাহুল গান্ধীকে হত্যার হুমকি
আন্তর্জাতিকরাজনীতি

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

Share
Share

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস। দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

কংগ্রেসের চিঠিতে বলা হয়েছে, কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে রাহুল গান্ধীকে বুকে গুলি করার হুমকি দিয়েছেন। কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল জানিয়েছেন, রাজনৈতিক মতপার্থক্য সংবিধানিকভাবে সমাধান করা উচিত। তবে এই মন্তব্য সরাসরি বিরোধীদলীয় নেতার জীবনকে লক্ষ্য করে, যা “ঠাণ্ডা মাথায়, পরিকল্পিত এবং ভীতিকর”।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমেও একাধিক হত্যার হুমকি এসেছে। হুমকিদাতাদের মধ্যে অনেকেই বিজেপি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়া কংগ্রেস অতীতে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের ঘটনাও স্মরণ করিয়েছে ।

কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রীকে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। চিঠিতে সতর্ক করা হয়েছে, ব্যর্থ হলে তা রাহুল গান্ধীর বিরুদ্ধে সহিংসতাকে বৈধতা দেওয়ার সমান হবে। দলটি জোর দিয়ে বলেছে, এই হত্যার হুমকি কেবল একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং ভারতের গণতন্ত্র এবং বহুত্ববাদী মূল্যবোধের বিরুদ্ধে আক্রমণ।

কেসি ভেনুগোপাল বলেন, “এ ধরনের হুমকি শুধু রাহুল গান্ধীকে নয়, গোটা রাজনৈতিক পরিবেশকে বিপদে ফেলছে। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে এবং দৃঢ় পদক্ষেপ নেওয়া।”
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ১৮০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার...

কুমিল্লার মুরাদনগরে ভেজাল আইসক্রিম তৈরির অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা

মোঃ মো: ইয়াছিন সরকার, কুমিল্লা অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার এক ব্যক্তিকে...

Related Articles

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের...

শান্তি আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা...

৩০০ শিশুর মৃত্যুতেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন: শফিকুল ইসলাম মাসুদ

প্রস্তাবিত জাতীয় বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর ওপর নির্ভর করে...

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বর্ডার সিকিউরিটি ফোর্সের...