Home জাতীয় অপরাধ নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Share
Share

নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রান্তুষ সরকার (৩২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীর দিঘিলিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুর্বৃত্ত।

নিহত প্রান্তুষ সরকার বাঁশগাড়ি গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় বাঁশগাড়ি বাজারে তার জুয়েলারি দোকান ছিল। রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের বরাতে জানা যায়, সন্ধ্যায় বাড়িতে এসে দুই ব্যক্তি প্রান্তুষকে কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। তাদের মধ্যে একজনের মুখ খোলা থাকলেও আরেকজন মুখ বাঁধা ছিল। কিছুক্ষণ পর প্রান্তুষের খোঁজে মাঠে গেলে স্বজনরা দেখেন, ওই দুজন তার ওপর পিস্তল ঠেকিয়ে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে।

গুরুতর আহত অবস্থায় প্রান্তুষকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাবি হেনা রাণী সরকার বলেন, “আমাদের কোনো শত্রু নেই। যারা তাকে ডেকে নিয়ে গেছে তাদেরও আমরা চিনি না। আমরা এ হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।”

এ বিষয়ে ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, “প্রাথমিকভাবে চাঁদাবাজির কারণে তাকে হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

বিদেশের মাটিতে পরিবারের সচ্ছলতা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন দুই ভাই। কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল সেই স্বপ্ন,...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফুটবল খেলাকে কেন্দ্র করে উল্লাস প্রকাশ করতে গিয়ে নেত্রকোণায় এক ভয়াবহ ও হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনার জয়ের পর সমর্থকদের...

Related Articles

জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

ঢাকা: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের...

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল, জুলাই গণহত্যার বিচারের দাবি

জুলাই গণহত্যার বিচার নিশ্চিত এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন...

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে লঙ্কা প্রিমিয়ার...

অতিরিক্ত প্রিজারভেটিভের প্রমাণ, তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে...