Home জাতীয় নভেম্বর থেকে টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে, পাঁচ নতুন পণ্য
জাতীয়বাণিজ্য

নভেম্বর থেকে টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে, পাঁচ নতুন পণ্য

Share
Share

আগামী নভেম্বর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর তালিকায় যুক্ত হচ্ছে আরও পাঁচটি নিত্যপণ্য। এগুলো হলো—চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে টিসিবির উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণ বিষয়ক সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান।
তিনি বলেন, সরকার টিসিবির কার্যক্রমে প্রতিবছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। নতুন পণ্য যুক্ত হওয়ায় বাজারে স্বস্তি আসবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সহায়ক হবে।

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, টিসিবির সুবিধাভোগী হিসেবে প্রকৃত দরিদ্র জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। এ জন্য সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসনকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় জানানো হয়, বর্তমানে টিসিবির সক্রিয় স্মার্ট ফ্যামিলি কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি, আর সক্রিয়করণের অপেক্ষায় আছে আরও ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি কার্ড।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, উপকারভোগী শনাক্ত করাই মূল চ্যালেঞ্জ। তবে সিটি করপোরেশনগুলোর কার্যক্রম গতি পেলে এ সমস্যা দ্রুত সমাধান সম্ভব হবে।
সভায় অংশ নেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের করুণ মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায়...

জাতিসংঘে ভাষণের পরই যুক্তরাষ্ট্র ছাড়লেন নেতানিয়াহু

আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দান শেষে অত্যন্ত দ্রুততার সাথে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিউইয়র্কে...

Related Articles

‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন?’: সালমানের স্টুডিও ভাঙচুর ইস্যুতে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...

রাবির হলে ঘুমন্ত ছাত্রকে বিষধর কালাচ সাপের কামড়, রামেকে ভর্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের কক্ষে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীর পায়ে...

‘সালমানের সঙ্গেই যদি এমন হয়, তবে ছোট ব্যবসায়ীদের কী অবস্থা?’: তাসনিম জারার তীব্র প্রতিক্রিয়া

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত হামলা, ব্যাপক ভাঙচুর...

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুমান ইকরা বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের পরিচিত মুখ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আঞ্জুমান ইকরাকে...

;