Home সাম্প্রতিক “নকল ও প্রশ্নফাঁস আর ফিরে আসবে না”— শিক্ষামন্ত্রী
সাম্প্রতিক

“নকল ও প্রশ্নফাঁস আর ফিরে আসবে না”— শিক্ষামন্ত্রী

Share
Share

নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন দেশের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,“নকল ও প্রশ্নপত্র ফাঁস আর ফিরে আসবে না। কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গণে শতভাগ শৃঙ্খলা বজায় রাখা হবে।”

তিনি উল্লেখ করেন, অতীতেও দায়িত্ব পালনকালে প্রশ্নফাঁস রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং এবারও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব ‘গ্লোবাল ভিলেজ’-এ পরিণত হয়েছে। তাই শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে গড়ে তুলতে কারিকুলাম পর্যালোচনা করা হবে।

তিনি জানান—ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় জোর দেওয়া হবে, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও রোবটিক্স শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে

শিক্ষা মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন,“অতীতে কে কী করেছে তার দায়ভার আমরা নেব না। তবে আমার সময়ে কোনো দুর্নীতি হয়নি এবং ভবিষ্যতেও হবে না।”

এমপিওভুক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন। বেসরকারি শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি প্রসঙ্গে তিনি জানান, সরকার বিষয়টি জানেন এবং সময়মতো সিদ্ধান্ত জানানো হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন এবং নতুন শিক্ষামন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।
শিক্ষা খাতে শৃঙ্খলা ও আধুনিকায়নের এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা, তবে বাস্তবায়নের দিকেই এখন সবার নজর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে স্বামী আটক

মাগুরা জেলা কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা সরবরাহের চেষ্টা করেন স্বামী। এসময় তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম...

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার পলাতকসহ ৪ জন আটক

রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে চুরির মামলার এক পলাতক আসামি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট চারজনকে আটক করেছে...

Related Articles

সিলেটে ৮৫টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

সিলেটের জালালাবাদ থানার শিবেরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮৫টি ইয়াবা ও মাদক বিক্রির...

উন্নয়ন কর্তৃপক্ষগুলোর সঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের...

বরইকান্দি এলাকার সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিটি করপোরেশন জনগণের...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...