দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচে ব্যাটারের জোরালো শটের আঘাতে গুরুতর আহত হয়েছেন আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। সোমবার (১৭ আগস্ট) নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে নিউ দিল্লি টাইগার্সের ইনিংসের ১৮তম ওভারে। বোলার আশিষ মীনার করা বলে স্ট্রেইট ড্রাইভ খেলেন ব্যাটার লক্ষয় থারেজা। তাঁর জোরালো শটটি সরাসরি আম্পায়ার ভরদ্বাজের মুখের এক পাশে আঘাত করে।
আঘাত পাওয়ার পরপরই মাথায় হাত দিয়ে মাঠে বসে পড়েন ভরদ্বাজ। খেলোয়াড়েরা দ্রুত তাঁর কাছে ছুটে যান। ব্যাটার থারেজাও এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে চোটের গুরুত্ব বোঝা না গেলেও পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দিল্লির একটি হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে স্থানান্তর করেন।
চলতি টুর্নামেন্টে এ নিয়ে দ্বিতীয়বারের মতো চোট পেলেন ধর্মেশ ভরদ্বাজ। এর আগে অন্য একটি ম্যাচে বলের আঘাতে তাঁর কাঁধে চোট লেগেছিল।
ম্যাচে ইস্ট দিল্লি রাইডার্স ৩৬ রানে জয় পায়। প্রথমে ব্যাট করে তারা ২০ ওভারে ৭ উইকেটে ১৯২ রান করে। দলের পক্ষে ভানশ মেহরা ৩৫, মায়াঙ্ক রাওয়াত ৪০ এবং সূর্যাংশ রায়না ও অর্পিত রানা ৩৩ রান করে করেন। নিউ দিল্লি টাইগার্সের রিশাভ শর্মা ৩৪ রানে ৩ উইকেট নেন।
জবাবে নিউ দিল্লি টাইগার্স ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান করে। দলের পক্ষে অধিনায়ক হিম্মত সিং ৩১ এবং লক্ষয় থারেজা লড়াকু ইনিংস খেলেন। ইস্ট দিল্লি রাইডার্সের আশিষ ৩২ রানে ৩টি এবং মায়াঙ্ক যাদব ৯ রানে ২টি উইকেট নেন।
তবে ম্যাচের ফলের চেয়ে শেষ দিকে আম্পায়ারের গুরুতর আহত হওয়ার ঘটনাই সংশ্লিষ্টদের মধ্যে বেশি উদ্বেগ তৈরি করেছে।
‘সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আয়োজনে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস–২০২৬-এর কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বৃক্ষরোপণ,...
ByDesk ReportOctober 6, 2026ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট...
ByDesk ReportOctober 6, 2026চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...
ByDesk ReportOctober 9, 2026নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া ব্যাগ উদ্ধারে...
ByDesk ReportOctober 8, 2026শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...
ByDesk ReportOctober 7, 2026ভারতের গুজরাট রাজ্যে অন্ধবিশ্বাস ও কুপমন্ডূকতার নামে এক নারীর ওপর নারকীয় নির্যাতন,...
ByDesk ReportOctober 7, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment