Home জাতীয় ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়া মানুষদের বাধা দিচ্ছে পুলিশ
জাতীয়

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়া মানুষদের বাধা দিচ্ছে পুলিশ

Share
Share

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা দুই ব্যক্তিকে আজ পুলিশ বাধা দিয়েছে। এক নারীকে ফেরত পাঠানো হয়েছে, আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে প্রথম ঘটনাটি ঘটে। নিজেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী পরিচয় দেওয়া ওই নারী পুলিশকে বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর বাড়িতে ফুল দিতে চান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে পুলিশ তাঁকে প্রবেশ করতে দেয়নি। বাগবিতণ্ডার একপর্যায়ে স্থানীয় কয়েকজন তাঁর হাতে থাকা ফুল মাটিতে ফেলে দেন। পরে পুলিশ তাঁকে রিকশায় করে বাড়ি পাঠিয়ে দেয়। ঘটনাস্থলে থাকা লালমাটিয়া থানা ছাত্রদলের এক সদস্য দাবি করেন, ওই নারী ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এসেছিলেন এবং আওয়ামী লীগের বড় নেতারাও এদিন এড়িয়ে চলেছেন।

দুপুর সোয়া ১২টার দিকে দ্বিতীয় ঘটনায়, নিজেকে রিকশাচালক পরিচয় দেওয়া এক ব্যক্তি ফুল নিয়ে সেখানে আসেন। তিনি দাবি করেন, রাজনৈতিক কোনো সম্পৃক্ততা ছাড়াই বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে এসেছেন। তবে উত্তেজিত জনতার মারধরে পড়ে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ধানমন্ডি থানার উপপরিদর্শক সোলায়মান সুমন জানান, ওই ব্যক্তিকে পরিস্থিতি বিবেচনায় থানায় নেওয়া হয়েছে।

এদিন ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছিল কড়া নিরাপত্তা। সড়কের দুই পাশে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই উৎসুক জনতা ভিড় জমালেও কাউকে বঙ্গবন্ধুর ভাঙা বাড়ির ভেতরে যেতে দেওয়া হয়নি। ধানমন্ডি লেক পার্ক এলাকায় উচ্চস্বরে গান বাজাতে দেখা যায় কিছু তরুণকে, যারা নিজেদের সাধারণ ছাত্র বলে পরিচয় দেন। পুলিশ জানায়, ১৫ আগস্টের প্রেক্ষাপটে আগের রাত থেকেই এ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক...

আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি কিছু...