Home রাজনীতি আওয়ামী লীগ ধানমণ্ডি ৩২-এ ফুল নিয়ে আসা রিকশাচালককে মারধর
আওয়ামী লীগজাতীয়দিবসপ্রয়াণ দিবসরাজনীতি

ধানমণ্ডি ৩২-এ ফুল নিয়ে আসা রিকশাচালককে মারধর

Share
Share

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসে মারধরের শিকার হয়েছেন এক রিকশাচালক। তার নাম আজিজুর রহমান। ঝিনাইদহ সদর থানার ঘোড়াশা ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের বাসিন্দা এবং তার পিতার আতিয়ার রহমান।

শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ফুলের তোড়া হাতে রিকশা চালিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে পৌঁছান আজিজুর। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে বাধা দেন এবং মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, “আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমার সৎ উপার্জনের টাকা দিয়ে কেনা ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি।” তার আনা ফুলের তোড়ায় লেখা ছিল, ‘১৫ই আগস্ট জাতীয় শোক দিবস’।

তিনি আরও বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। একজন সাধারণ রিকশাওয়ালা হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী সম্মান জানাতে এসেছি।”

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে শ্রদ্ধা জানাতে আসা এই সাধারণ নাগরিকের সঙ্গে এমন আচরণ অমানবিক। তবে কারা এবং কেন তাকে বাধা দিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য মেলেনি। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ভবনের ১১ তলার ছাদ থেকে পড়ে আল-মোকাব্বর অর্ণব ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুর...

হরমুজে ইরানের জাহাজ জব্দ লাভজনক ব্যবসা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানের জাহাজ জব্দ করার ঘটনাকে “খুবই লাভজনক ব্যবসা” বলে মন্তব্য করেছেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি-এর বরাত...

Related Articles

৯ দেশে ৬ হাজার কোটি সম্পদের খোঁজ সাবেক মন্ত্রীর বিরুদ্ধে

যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ মোট ৯টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও...

প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের এআই শেখার নির্দেশ

দেশের জেলা প্রশাসকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা অর্জনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।...

জবিতে ক্যারম টুর্নামেন্টে থাপ্পড় ঘটনায় শিক্ষার্থী নেলী বহিষ্কার

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর অষ্টম ইনডোর গেমসের ক্যারম টুর্নামেন্টে জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড়...

লন্ডনের রাজনীতিতে টাওয়ার হ্যামলেটস কতটা গুরুত্বপূর্ণ?

লন্ডনের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে টাওয়ার হ্যামলেটস বরো একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে...