Home জাতীয় অপরাধ ধ’র্ষণ মামলায় ভারতের সাবেক এমপি প্রজ্বল রেভান্নার যাবজ্জীবন
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

ধ’র্ষণ মামলায় ভারতের সাবেক এমপি প্রজ্বল রেভান্নার যাবজ্জীবন

Share
Share

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ভারতের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত।

এমপি ও এমএলএ-দের বিচারকাজ পরিচালনার জন্য গঠিত বিশেষ আদালতের বিচারক সন্তোষ গজানন ভাট মামলার রায় ঘোষণা করেন।

৩৪ বছর বয়সী প্রজ্বল ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি। আদালত শুধু কারাদণ্ড নয়, সঙ্গে ১১ লাখ রুপি জরিমানার আদেশও দিয়েছেন। এই অর্থের একটি বড় অংশ ভুক্তভোগী নারীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।

দণ্ডিত প্রজ্বলের পরিবারের মালিকানাধীন একটি ফার্ম হাউসে গৃহপরিচারিকার কাজ করতেন ওই নারী। ২০২৪ সালে কর্ণাটকের হাসান জেলায় প্রজ্বলের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে চারটি মামলা হয়। এ মামলাগুলোর মধ্যে এটি প্রথম যার রায় হলো। বাকি তিনটির বিচার এখনো চলছে। রায় ঘোষণার আগে আদালতে কান্নাভেজা কণ্ঠে প্রজ্বল বলেন, ‘আমার একটি পরিবার আছে। ছয় মাস ধরে মা-বাবাকে দেখতে পারিনি। অনুগ্রহ করে আমাকে কম শাস্তি দিন।’ তবে আদালত তার আবেদনে সাড়া দেয়নি।
সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্ব ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর...

সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২

‎‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ ‎সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত দুলাভাই বাহিনীর প্রধানসহ তিন ডাকাত আটক এবং একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে...

Related Articles

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করলেই স্বাভাবিক নিয়মে দেশটির নাগরিকত্ব পাওয়ার ১৫০ বছরের পুরোনো...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

জামিন পেলেন কণ্ঠশিল্পী সাবেক এমপি মমতাজ

  দুই হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী...