Home আন্তর্জাতিক দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলে ধস , ভেতরে ছিলেন ইমামসহ ২০ জন
আন্তর্জাতিক

দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলে ধস , ভেতরে ছিলেন ইমামসহ ২০ জন

Share
Share

ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল কমপ্লেক্সের একটি ভবনের ছাদ আংশিক ধসে পড়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় দরগা শরীফ পত্তে শাহ নামের এই স্থাপনায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় ভবনের ভেতরে ইমামসহ ১৫–২০ জন ছিলেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। এ পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধসে পড়া ভবনটি সবুজ রঙের ছোট একটি স্থাপনা, যা খোলা প্রাঙ্গণের পাশে অবস্থিত এবং প্রায় ২৫–৩০ বছর পুরনো বলে ধারণা করা হচ্ছে। এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তিনি ১৫৩০ সালে বাবা বাবরের মৃত্যুর পর সিংহাসনে বসেন। শের শাহ সুরির কাছে পরাজয়ের পর দীর্ঘ নির্বাসন কাটিয়ে সাম্রাজ্য পুনরুদ্ধার করেন তিনি, তবে মাত্র এক বছর পরই মৃত্যুবরণ করেন।

হুমায়ুনের সমাধি দিল্লির অন্যতম ঐতিহাসিক নিদর্শন, যা মুঘল স্থাপত্যের এক অনন্য উদাহরণ। ১৫৬৫ সালে তার প্রথম স্ত্রী বেগা বেগম এটির নির্মাণ শুরু করেন। ভারতের প্রথম বাগান-সমাধি হিসেবে পরিচিত এই স্থাপনাটি ১৯৯৩ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পায় ।
সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন প্রবাসী মানবকল্যাণ সংগঠন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার...

পীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরও দুই জন

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে নাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ...

Related Articles

‘আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে’: বিশ্বকে সতর্ক করলেন আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।...

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার...