Home আঞ্চলিক ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষক রুবেলের: মুন্সীগঞ্জে শোকের ছায়া
আঞ্চলিকজাতীয়

ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষক রুবেলের: মুন্সীগঞ্জে শোকের ছায়া

Share
Share

​মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ


মুন্সীগঞ্জ শহরস্থ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন ইংরেজি শিক্ষক রফিকুল ইসলাম রুবেল ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৭ আগস্ট) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

​স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন শিক্ষক রফিকুল ইসলাম। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। প্রথমে তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং প্লাটিলেট আশঙ্কাজনকভাবে কমতে থাকে।

​পরিস্থিতির বিবেচনায় চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট সোমবার তিনি মৃত্যুবরণ করেন।

​তাঁর অকাল প্রয়াণে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের সহকর্মীরা জানান, শিক্ষক হিসেবে তিনি অত্যন্ত বিনয়ী, নিষ্ঠাবান ও শিক্ষার্থীদের অত্যন্ত প্রিয় ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ও দায়িত্বশীল সদস্যকে হারিয়ে তাঁর পরিবারে চলছে মাতম।

​উল্লেখ্য, বর্তমানে মুন্সীগঞ্জ জেলাজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটছে এবং হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় সচেতন মহল এডিস মশার বিস্তার রোধে মশক নিধন অভিযান জোরদার এবং বাসাবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে। নিহত ওই তরুণীর নাম তন্ময়ী মণ্ডল (২৮)। তিনি রাজধানীর ইব্রাহিম...

মহাসাগর থেকে সব মার্কিন জাহাজ পালিয়ে গেছে: আইআরজিসি উপদেষ্টা

পারস্য উপসাগর, ঐতিহাসিক হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর অঞ্চল থেকে সমস্ত মার্কিন সামরিক জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি...

Related Articles

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

  কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায়...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও...

গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মধ্যে চেক ও আর্থিক অনুদান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চেক...

;