Home জাতীয় অপরাধ দাউদকান্দিতে প্রাইভেটকার তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ২
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

দাউদকান্দিতে প্রাইভেটকার তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ২

Share
Share

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে দাউদকান্দি থানা পুলিশের একটি বিশেষ দল এই সফল অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন—চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার নাসিরাবাদ এলাকার বাসিন্দা মো. ফিরোজ (৪৬) এবং মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামের মো. মিলন গাজী (৩৮)।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ অভিযানের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, আজ বৃহস্পতিবার সকালে একটি সিলভার রঙের প্রাইভেটকারযোগে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ইয়াবার একটি বড় চালান নিয়ে যাওয়া হচ্ছিল। এমন একটি গোপন ও নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে দাউদকান্দি থানা পুলিশের একটি দল মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়।

প্রাইভেটকারটি টোল প্লাজা পার হওয়ার সময় পুলিশ সেটিকে সংকেত দিয়ে আটক করে। পরবর্তীতে গাড়ির ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ এবং গাড়িতে থাকা দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনায় দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফশিলি ব্যাংকে টানা তিন দিন ছুটি থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল...

‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই’: তারেক রহমান

দলের ভেতরে যেকোনো মূল্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই।’ শৃঙ্খলা ভঙ্গের দায়ে...

Related Articles

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক...

গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পতিত স্বৈরাচার ও গুপ্তরা...

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করতে...

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি...

;