Home আঞ্চলিক ত্রিশালে রেললাইনের পাশ থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ত্রিশালে রেললাইনের পাশ থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

Share
Share

ময়মনসিংহের ত্রিশালে ধানক্ষেত থেকে রতন চন্দ্র সাহা (২৬) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার কালিরবাজার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রতন চন্দ্র সাহা একই উপজেলার নলছিড়ি গ্রামের মতিলাল চন্দ্র সাহার ছেলে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহাম্মদ জানান, সকালে স্থানীয়রা কালিরবাজার রেললাইনের পাশে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মনসুর আহাম্মদ বলেন, “পরিবারের সঙ্গে বুধবার (১৩ আগস্ট) রতনের কথা হয়েছিল। সে জানিয়েছিল, ২০ আগস্ট বাড়ি আসবে।” তিনি আরও জানান, ট্রেন থেকে পড়লে মানুষ যেমন আঘাত পায় ঠিক তেমনি তার একটি হাত ভাঙা এবং কপালের চামড়া উঠে গেছে। তবে এটি হত্যা না অন্যকিছু তা তদন্তের পর বলা যাবে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রত্যক্ষদর্শী খোঁজা হচ্ছে এবং রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এলাকাবাসীর কাছে থেকে প্রাথমিক তথ্য সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরা থাকলে ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

বাংলাদেশে রেললাইনের পাশে দুর্ঘটনা বা রহস্যজনক মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, রেললাইন সংলগ্ন এলাকায় পর্যাপ্ত নজরদারি ও সিসিটিভি স্থাপন এবং যাত্রীদের সচেতনতা বাড়ানো জরুরি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে এপস্টেইনের ‘আত্মহত্যার চিরকুট’ উদ্ধারের দাবি, নতুন রহস্য

যুক্তরাষ্ট্রের বিতর্কিত অর্থদাতা ও দণ্ডিত শিশু যৌন অপরাধী জেফরি এপস্টেইনের হাতে লেখা একটি কথিত ‘আত্মহত্যার চিরকুট’ খুঁজে পাওয়ার দাবি করেছেন তাঁর সাবেক কারাসঙ্গী...

গ্রিসের কারাগারে বাংলাদেশির মৃত্যু, দেশে স্বজন না থাকায় সেখানেই হবে দাফন

গ্রিসের করিদালোজ কারাগারে মৃত্যুবরণ করেছেন কামরান দেলোয়ার হোসেন খান নামের এক বাংলাদেশি। দেশে পরিবারের সন্ধান না পাওয়ায় ও পরে এক স্বজনের অনুরোধে মরদেহ...

Related Articles

মেয়ের পাত্রের সঙ্গে পালালেন মা, এলাকায় তোলপাড়

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে, যেখানে নিজের...

দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা, ডিসিদের কড়া নির্দেশ আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের আওতাধীন কোনো...

চট্টগ্রামে গোপন বৈঠকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতা আটক

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ‘গোপন’ বৈঠক চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের...

মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী গুলির ঘটনায় হাসিনাসহ ৪০ জনের অভিযোগপত্র দাখিল

রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায়...