Home আঞ্চলিক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
আঞ্চলিকজাতীয়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Share
Share

মোঃ মাকসুদুর রহমান , শেরপুর


জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়ন করে সিভিল সার্জন কার্যালয়, শেরপুর।

অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, শেরপুর ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মিজ্‌ নাসরিন আক্তার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।

সংবাদ সম্মেলনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব, বাস্তবায়ন পরিকল্পনা এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এ সময় অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ২৮ জুন ২০২৬ তারিখে শেরপুর জেলার স্থায়ী ও অস্থায়ী মোট ১,৩৪০টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এদিন ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৫৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৫ হাজার ৭৪৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার সকল শিশুর সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লন্ডনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘অভ্যুত্থান থেকে অনিশ্চয়তা: আগস্ট ২০২৪-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক...

এমবাপ্পেকে থামাতে তিন গোলরক্ষক চেয়েছিল ইরাক!

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই একাধিক রেকর্ড গড়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ব্রাজিলের কিংবদন্তি পেলের বিশ্বকাপ গোলসংখ্যা ছাড়িয়ে যাওয়া এই ফুটবলারকে থামানো নিয়ে...

Related Articles

শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৭০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং আধুনিক...

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে...

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আল আমিন খোকন, রাজবাড়ী রাজবাড়ী সদর থানার একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত ও...

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার...