Home জাতীয় ঢামেকে চিকিৎসাধীন এইচআইভি শনাক্ত কারাবন্দীর মৃত্যু
জাতীয়

ঢামেকে চিকিৎসাধীন এইচআইভি শনাক্ত কারাবন্দীর মৃত্যু

Share
Share

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। এর আগে গত ২৯ মার্চ অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন।

পরীক্ষার ফলাফলে ওই বন্দীর শরীরে এইচআইভি (এইডস) সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। তবে সবশেষে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি কোন মামলায় কারাবন্দী ছিলেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর...

গ্যাস সংকট কাটাতে কত বছর লাগবে, জানালেন তথ্য উপদেষ্টা

দেশে গ্যাসের সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গ্যাসের কার্গো সরবরাহে...

Related Articles

কুবিতে শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ, ‘ল্যাংটা করে হল ঘোরানোর’ হুমকি

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের একটি কক্ষে...

কুয়েটের ভর্তি পরীক্ষা এবার ৩ বিভাগীয় শহরে, তারিখ ঘোষণা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি...

খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ

সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে...

কবে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন? ইসির পরিকল্পনায় বড় পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা...