Home জাতীয় অপরাধ ডাকবাংলো থেকে ২ শিশুসহ মায়ের মরদে/হ উদ্ধার
অপরাধ

ডাকবাংলো থেকে ২ শিশুসহ মায়ের মরদে/হ উদ্ধার

Share
Share

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে দুই শিশুসহ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে ডাকবাংলোর দুটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতরা হলেন বরগুনা শহরের কালীবাড়ি এলাকার বাসিন্দা স্মৃতি রানী এবং তার দুই মেয়ে। স্মৃতি রানী জেলা পরিষদের ডাকবাংলোয় খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বরগুনা থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন।

খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, ঘটনাটির কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক দল কাজ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ

মাদারীপুর সদর উপজেলায় চাচার বাড়িতে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে...

ঋষিপাড়ায় ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

  নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ শ্রী সুকুমার প্রাং...

সেনা কর্মকর্তা পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মোংলায় যুবক গ্রেপ্তার

  র‍্যাব ও সেনাবাহিনীর ভুয়া ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের...

ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক...