Home জাতীয় অপরাধ ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার, দুইজন আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার, দুইজন আটক

Share
Share

ঠাকুরগাঁও সদর উপজেলায় পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাকিব ইসলাম (১৩)। সে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনায়ারনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকার একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাকিব গত শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে পাঁচ দিন পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করল আইনশৃঙ্খলা বাহিনী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানান, রাকিব নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তে নেমে পুলিশ অটোরিকশার সরঞ্জামসহ দু’জনকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হরিহরপুর গ্রামের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আটক দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

হঠাৎ সন্তান হারানোর শোকে ভেঙে পড়েছেন রাকিবের বাবা-মা। গ্রামের মানুষ মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে ভিড় জমায়। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

রাকিবের বাবা রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমার ছেলেটি খুবই পরিশ্রমী ছিল। ছোট বয়সেই অটোরিকশা চালিয়ে সংসারে সাহায্য করত। কিছু মানুষ তাকে ফাঁদে ফেলে মেরেছে। আমি এর সঠিক বিচার চাই।”

ঠাকুরগাঁও জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, হত্যার পেছনে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের হাত থাকতে পারে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুঠিয়ায় মহাসড়কে ডাকাতি, ট্রাকভর্তি ১৯ মহিষ লুট

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঢাকা–রাজশাহী মহাসড়কে ডাকাতির ঘটনায় ট্রাকভর্তি ১৯টি মহিষ লুট হয়েছে। এ সময় ট্রাকচালক, তাঁর সহকারী এবং সঙ্গে থাকা...

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানকে সামনে রেখে শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা...

Related Articles

সমালোচনার মুখে জুলাই নিয়ে অশ্লীল পোস্ট সরালেন অভিনেত্রী শাওন

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমালোচনার...

চট্টগ্রাম বন্দরে শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম চালু

চট্টগ্রাম বন্দরে শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) চালু হয়েছে। এর ফলে...

সাঈদীর সাক্ষী সুখরঞ্জনকে অপহরণে জড়িত সাবেক এএসপি ফজলুর গ্রেপ্তার 

ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে...

তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের রাজধানী তেহরানে...