Home জাতীয় বিরোধী দলের লংমার্চ ঘিরে আওয়ামী লীগ নাশকতার ছক করছে: রাশেদ খাঁন
জাতীয়

বিরোধী দলের লংমার্চ ঘিরে আওয়ামী লীগ নাশকতার ছক করছে: রাশেদ খাঁন

Share
Share

বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, বিরোধী দলের কর্মসূচিতে সাধারণ মানুষের বেশে প্রবেশ করে নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি বলেন, গত ১৬ বছরে প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে আওয়ামীকরণ করা হয়েছিল। দেশকে এই ‘আওয়ামী জঞ্জাল’ থেকে রক্ষা করতে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই।

তবে রাষ্ট্র পুনর্গঠনে বিরোধী দলের মনোযোগ দেখা যাচ্ছে না দাবি করে রাশেদ খাঁন বলেন, বরং আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি করতে বিরোধী দল ‘নানামুখী হঠকারী কর্মসূচি’ হাতে নিচ্ছে।

লংমার্চকে কেন্দ্র করে আওয়ামী লীগ ‘ছক কষছে’ দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ নিজস্ব ব্যানারে কোনো কর্মসূচি পালনের সক্ষমতা রাখে না। এ কারণে সাধারণ মানুষের বেশে বিরোধী দলের লংমার্চে ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে।

লংমার্চের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার। দীর্ঘ এই পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করলেও পূর্ণ নিরাপত্তা দেওয়া সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের ‘দুর্বৃত্তদের ষড়যন্ত্র’ থেকে বিরোধী দলের কর্মসূচির নিরাপত্তা দিতে সরকারি দলের লোকজনকেও পাহারায় রাখতে হতে পারে।

রাশেদ খাঁনের দাবি, আওয়ামী লীগ কোনো অঘটন ঘটালে এর দায় বর্তমান বিরোধী দল বিএনপি সরকারের ওপর চাপানোর চেষ্টা করতে পারে। এ ক্ষেত্রে তিনি ওসমান হাদি হত্যার ঘটনার উদাহরণ টানেন।

পোস্টের শেষে পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনা করে বিরোধী দলকে কর্মসূচি পালনের আহ্বান জানান রাশেদ খাঁন। তিনি বলেন, পরিস্থিতি না বুঝে কর্মসূচি নিলে এর খেসারত পুরো জাতিকে দিতে হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্থানীয় নেতাদের অভিযোগ, অনেকেই সংবর্ধনার আমন্ত্রণ পাননি

স্থানীয় নেতাদের অভিযোগ, বিএনপির গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অনেকেই ওই সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ না পাওয়াদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা...

পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মো. আজহারুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু...

Related Articles

শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীর অদূরে আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার...

জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, নিজের লেখা বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

প্রখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান...

সুনামগঞ্জে শ্রেষ্ঠ, বিভাগীয় দাবায় মাহা

সুনামগঞ্জ জেলা পর্যায়ের দাবা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে এবার সিলেট বিভাগীয় পর্যায়ে...

৫% কোটা পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মিছিল-সমাবেশ

  সর্বজিৎ চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধি: ‘দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি...