Home জাতীয় অপরাধ টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Share
Share

টাঙ্গাইলের সখীপুরে বাবাকে নৃশংসভাবে হত্যার দায়ে ছেলে ওয়াহেদুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত ওয়াহেদুজ্জামান সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ার আব্দুস সামাদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে আব্দুস সামাদকে কুপিয়ে হত্যা করে তার ছেলে ওয়াহেদুজ্জামান। হত্যার পর রাতেই পালিয়ে যায় সে। পরে নিহতের ভাই আব্দুর রশিদ সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। টাঙ্গাইল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে বিভিন্ন সাক্ষী ও প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এনসিপি আয়োজিত পদযাত্রা সমাবেশে অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে রহনপুর রেলস্টেশন এলাকায় আয়োজিত এ...

বিশ্বকাপের মাঝে দুঃসংবাদ, ৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের

বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের বিদায়ের পর শুরু হওয়া বিতর্ক এবার আইনি পর্যায়ে গড়ানোর ইঙ্গিত মিলেছে। প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলাকে উদ্দেশ্য করে...

Related Articles

বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

বিশ্বজুড়ে প্রাণিজ প্রোটিনের অন্যতম প্রধান উৎস পোলট্রির মাংস। জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্যাভ্যাসের...

তিন বছর প্রবাসে স্বামী, সন্তান জন্মের গুঞ্জনে তোলপাড় লাখাই

হবিগঞ্জের লাখাই উপজেলার কাশিমপুর গ্রামে তিন বছর ধরে প্রবাসে থাকা এক ব্যক্তির...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় এইচএসসি পরীক্ষার্থীরা, ১০ ঘণ্টা পর স্থগিত আন্দোলন

প্রায় ১০ ঘণ্টা কর্মসূচি পালনের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।...

ভুল দুই প্রশ্নে এইচএসসি পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বরের ভুল প্রশ্নে সব পরীক্ষার্থীকে...