Home জাতীয় টাকার জন্য ঘৃণ্য কাজটি যারা করেছেন, বিবেককে প্রশ্ন করুন: রিপন মিয়া
জাতীয়বিনোদন

টাকার জন্য ঘৃণ্য কাজটি যারা করেছেন, বিবেককে প্রশ্ন করুন: রিপন মিয়া

Share
Share

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া অনুমতি ছাড়া তার পরিবারের ভিডিও ধারণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, “এই ঘৃণ্য কাজটি যারা করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন।”

নেত্রকোণার এই তরুণ ইউটিউবার ও ফেসবুক ক্রিয়েটর সহজ-সরল জীবনযাপন ও বাস্তবধর্মী বক্তব্যের কারণে দীর্ঘদিন ধরে নেটিজেনদের কাছে জনপ্রিয়।

রিপন মিয়ার দাবি, সোমবার (১৩ অক্টোবর) ঢাকা থেকে কয়েকজন টেলিভিশন সাংবাদিক তার বাড়িতে যান। তারা কোনো অনুমতি ছাড়াই তার পরিবারের সদস্যদের ভিডিও ধারণ করেন এবং নানা প্রশ্ন করতে থাকেন। এমনকি পরিবারের মহিলা সদস্যরা ঘরে থাকা অবস্থায়ও সাংবাদিকেরা অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করেন।

পোস্টে রিপন মিয়া লিখেছেন, “আমি ২০১৬ সাল থেকে কনটেন্ট তৈরি করছি। এই সময়ে কখনও কারও ক্ষতি করিনি। বরং যেকোনো ক্রিয়েটর ডাকলে সবসময় সহযোগিতা করেছি। কিন্তু আজ কিছু মানুষ টাকার জন্য এমন ঘৃণ্য কাজ করেছেন যা কষ্ট দেয়।”

তিনি আরও উল্লেখ করেন, সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা বাড়ার পর থেকেই পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভি সাক্ষাৎকার না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।

রিপন মিয়া বলেন, “আমার শিক্ষা নেই, পরিবারের কেউ শিক্ষিত নন। তারা কখনোই মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনোদিন পরিবারকে দেখিয়ে টাকা আয়ের চেষ্টা করিনি।”

তবে তিনি সংশ্লিষ্ট টিভি চ্যানেলের নাম প্রকাশ করতে রাজি হননি। শেষে রিপন মিয়া সবাইকে শুভকামনা জানিয়ে নিজের জন্য দোয়া চেয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডিমের বাজারে স্বস্তি, কমেছে দাম

রাজবাড়ীতে গত এক সপ্তাহে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১২০ টাকায় নেমে এসেছে।...

বিশ্বকাপে কোন দলের সমর্থক? জবাবে যা বললেন তারেক রহমান

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক-এমন প্রশ্নের জবাবে ইংল্যান্ডের প্রতি নিজের সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী...

Related Articles

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে...

৫ হাজার মুসলিমকে বেআইনিভাবে পুশব্যাক করেছে শুভেন্দু

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে...

কেন পর্তুগালকে বিশ্বকাপের অন্যতম দাবিদার ভাবা হচ্ছে

বিশ্বকাপের ঠিক আগে পর্তুগাল দল যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। অন্য অনেক দল যখন প্রস্তুতি...

এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আক্রমণে এক নারী জেলের মৃত্যু হয়েছে।...