Home জাতীয় দুর্ঘটনা ঝিনাইদহে মোটর সাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, নিহত ১
দুর্ঘটনা

ঝিনাইদহে মোটর সাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, নিহত ১

Share
Share

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি পেশায় কৃষক এবং হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের খয়বার মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন বিকেলে হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের বরইতলা মাঠে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টুর সঙ্গে হরিশপুর গ্রামের শুভ হোসেনের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব এবং পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ অন্তত ৮ জন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং আবু তালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শুক্রবার ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।
হরিণাকুন্ডু থানার ওসি অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারেই ফোন ব্যবহার করছিলেন সাবেক এমপি , মিলল একাধিক পর্ন ভিডিও

ভারতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কর্নাটকের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার জব্দকৃত মোবাইল ফোনে বেশ কয়েকটি পর্ন ভিডিও ও অনাকাঙ্ক্ষিত সামগ্রীর সন্ধান পাওয়া...

বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ , ৩ দিন পর বসতঘর থেকে মিলল মরিয়মের মরদেহ

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার তিন দিন পর মরিয়ম আক্তার (৭) নামের প্রথম শ্রেণির এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে...

Related Articles

লালপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে হামিম আলী (৩) নামে এক শিশুর...

বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর ১৪ জেলে উদ্ধার, সন্ধান নেই ট্রলারের

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলীতে...

কালকিনিতে রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি...