Home সাম্প্রতিক কুলাউড়ায় ১৫ আগস্টের কর্মসূচি পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার
সাম্প্রতিক

কুলাউড়ায় ১৫ আগস্টের কর্মসূচি পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

Share
Share

মৌলভীবাজারের কুলাউড়ায় ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট সকালে বাড়ির পাশে ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেন জান্নাতুল ফেরদৌস। পরে বিদ্যালয়ের শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময়ের ছবি ও ভিডিও ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য...

শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশে ফেরার কামনা করে লেখা একটি চিঠি পাওয়া গেছে।...

Related Articles

বাস উল্টে পথচারীদের ওপর পড়ল, প্রাণ গেল স্কুলছাত্রীর

ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পথচারী ও শিক্ষার্থীদের ওপর উঠে...

গণপরিবহনে নারীদের জন্য বড় সুখবর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে নারীদের...

‘জুলাইয়ের ইতিহাসও নিজের মতো লেখার চেষ্টা চলছে’: শিবির সভাপতি

রাহাদুল ইসলাম সুজন, কুবি ‘দুনিয়ার সব বিপ্লবী, বিপ্লবের পর যারা সরকারে থাকে,...

রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মামলা, অকেজো ৪ ভেকু

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী রাজশাহীর দুর্গাপুরে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে অবৈধভাবে পুকুর...