Home আন্তর্জাতিক জামালপুরে বিলের ও ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
আন্তর্জাতিকজাতীয়

জামালপুরে বিলের ও ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Share
Share

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)

জামালপুরের দুই উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আলী (৩) ও দেড় বছর বয়সী ইয়ামিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের সিংগিডোবা বিলে এবং মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ আলী (৩) সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন শিশুটির মা লামিয়া আক্তার। এ সময় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগিডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের লোকজন। একপর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা শুনেছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অপরদিকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মারা গেছে দেড় বছর বয়সী শিশু ইয়ামিন।

নিহত শিশু ইয়ামিন জোড়খালী ইউনিয়নের বেতাগা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের স্বজনরা। একপর্যায়ে পাশের ডোবার পানিতে ইয়ামিনকে ভাসতে দেখতে পান তার মা। পরে ইয়ামিনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাহিদুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গ্রাফিতি ইস্যুতে ১২ ঘণ্টার মধ্যে অবস্থান বদল সিএমপির

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে সকালে জারিকৃত গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গ্রাফিতি...

যুদ্ধের আশঙ্কায় তেহরানে রাতভর সমাবেশ, অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন সাধারণ মানুষ

ইরানের রাজধানী তেহরানে যুদ্ধের আশঙ্কা ঘিরে বাড়ছে উদ্বেগ ও উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার শঙ্কার মধ্যে প্রতি রাতে রাস্তায় নেমে আসছেন...

Related Articles

গরিব রোগীদের জন্য মাত্র ৫০০ টাকায় ডায়ালাইসিস

দেশে যখন সরকারি হাসপাতালেও ডায়ালাইসিস করাতে রোগীদের গুনতে হচ্ছে হাজার হাজার টাকা,...

জাতীয় পর্যায়ে খেলতে যাচ্ছে বালাগঞ্জ সরকারি কলেজ ফুটবল দল

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে সিলেট বিভাগের চ্যাম্পিয়ন বালাগঞ্জ সরকারি কলেজ ফুটবল দল জাতীয়...

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় এক লোমহর্ষক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছাত্রীর বাসায়...

মোকাররমকে ৮ টুকরা করে ‘বিরিয়ানি পার্টি’ করেন তার পরকীয়া প্রেমিকা ও বান্ধবী

রাজধানীর মুগদা থানা এলাকার মান্ডায় সৌদি প্রবাসী মোকাররম মিয়াকে খুন করে মরদেহ...