Home জাতীয় দুর্ঘটনা জামালপুরে নদীতে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রী নিখোঁজ
দুর্ঘটনা

জামালপুরে নদীতে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

Share
Share

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি


জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে শাকিলা আক্তার (১০) নামের এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছে।

রোববার বিকেলে উপজেলার দক্ষিণ লংকারচর এলাকার আইনুলের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। শাকিলা ওই এলাকার আবু সাইদের মেয়ে। সে স্থানীয় লংকারচর নূরে জান্নাত মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শাকিলা তার দুই বান্ধবী লামিয়া ও সুমাইয়ার সঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে স্রোতের তোড়ে তিনজনই ভেসে যায়। পরে লামিয়া ও সুমাইয়া তীরে উঠতে পারলেও শাকিলা নিখোঁজ হয়।

স্থানীয় লোকজন জানান, দুই কিশোরীর চিৎকার শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে সন্ধ্যা পর্যন্ত শাকিলার কোনো সন্ধান পাওয়া যায়নি।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার কামরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর জামালপুর থেকে ডুবুরি দলকে জানানো হয়েছে। রাতে উদ্ধার সম্ভব না হলে সকালে আবার অভিযান চালানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায় ২৫ কোটি ডলার) সুবিশাল সম্পদ জব্দের ধারাবাহিকতায় এবার লন্ডনের হাইকোর্টে সাবেক...

গত ১৭ বছরে মতপ্রকাশের স্বাধীনতা ছিল একক ব্যক্তির ও দলের : রুহুল কবির রিজভী

গত ১৭ বছরে দেশে অসংখ্য সংবাদপত্র ও টেলিভিশনের অস্তিত্ব থাকলেও স্বাধীন মতপ্রকাশের সুযোগ কেবল একজন ব্যক্তি ও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত...

Related Articles

লালপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে হামিম আলী (৩) নামে এক শিশুর...

বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর ১৪ জেলে উদ্ধার, সন্ধান নেই ট্রলারের

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলীতে...

কালকিনিতে রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি...