জামালপুর প্রতিনিধি
জামালপুর শহরে এক অটোরিকশা চালককে মারধরের অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ সময় ছবি তুলতে গেলে এক সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
সোমবার দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার নতুন বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে। আহত অটোরিকশাচালক শুভ (৩৩) শহরের বাগেরহাঁটা এলাকার আব্দুল বারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শুভ নতুন বাইপাস মোড়ে অটোরিকশায় যাত্রী তুলছিলেন। এ সময় দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমীনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই পুলিশ কর্মকর্তা তাঁকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে শুভর নাক দিয়ে রক্তপাত শুরু হয়।
ঘটনাস্থলে থাকা স্থানীয় সংবাদপত্র দৈনিক গণ-মানুষের আওয়াজ–এর জামালপুর প্রতিনিধি রবিউল হাসান লায়ন বলেন, ঘটনার ছবি তুলতে ও বক্তব্য নিতে গেলে তাঁকেও ধাক্কা দেওয়া হয়।
পরে স্থানীয় লোকজন ও অন্য পুলিশ সদস্যরা আহত শুভকে বাসস্ট্যান্ড এলাকার একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
অটোরিকশাচালক শুভ বলেন, তিনি যাত্রী তুলছিলেন। এ সময় কোনো কারণ না জানিয়েই তাঁকে মারধর করা হয়।
সাংবাদিক রবিউল হাসান লায়ন বলেন, ঘটনার বিষয়ে জানতে চাইলে ট্রাফিক ইন্সপেক্টর তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
জামালপুর জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর জাহাঙ্গীর কবির বলেন, বিষয়টি তাঁরা জেনেছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...
ByDesk ReportJuly 23, 2026রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...
ByDesk ReportJuly 23, 2026চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...
ByDesk ReportJuly 26, 2026পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...
ByDesk ReportJuly 25, 2026জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট তিনটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ...
ByDesk ReportJuly 25, 2026ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...
ByDesk ReportJuly 25, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment