Home রাজনীতি ছাত্র-জনতার প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক জুটি বাধলেন মাহফুজ-তাজনুভা
রাজনীতি

ছাত্র-জনতার প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক জুটি বাধলেন মাহফুজ-তাজনুভা

Share
Share
সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশের লক্ষ্য নিয়ে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম-এর নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর জাতীয় অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটি ঘোষণা করা হয় শুক্রবার (৬ মার্চ)।

নতুন এই প্ল্যাটফর্মের নেতৃত্বে রয়েছেন মাহফুজ আলম এবং সাবেক ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধান। কমিটি গঠনের বিষয়টি তারা নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।

ঘোষিত কমিটিতে আরও অন্তর্ভুক্ত হয়েছেন আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।

অলটারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। সংগঠনটির নেতারা মনে করেন, সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার অনেক প্রত্যাশা ও স্বপ্ন বাস্তবায়িত হয়নি, ফলে রাজনৈতিক ক্ষেত্রেও এক ধরনের হতাশা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ভাবনা ও কর্মসূচির মাধ্যমে তরুণদের সংগঠিত করাই তাদের অন্যতম লক্ষ্য।

এ বিষয়ে মাহফুজ আলম গণমাধ্যমকে বলেন, দেশের ভবিষ্যৎ রাজনীতিতে তরুণদের সরাসরি সম্পৃক্ততা অপরিহার্য। তারা যেন সক্রিয়ভাবে অংশ নিয়ে দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণে ভূমিকা রাখতে পারে, সেই সুযোগ তৈরি করাই অলটারনেটিভসের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, নতুন এই প্ল্যাটফর্ম সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে একটি শক্তিশালী ও বিকল্প রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে চায়, যেখানে নতুন চিন্তা ও নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটবে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় এক আলোচনা সভার মধ্য দিয়ে ‘অলটারনেটিভস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই কর্মসূচিতে দেশের রাজনৈতিক সংস্কার, তরুণদের নেতৃত্ব এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে আলোচনা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে কী হবে, জানালেন ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য...

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

Related Articles

দল থেকে বহিষ্কৃত হলেও নিজেকে ‘জামায়াতের এমপি’ দাবি গাজী নজরুলের!

নৈতিক স্খলনের অভিযোগ এনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে...

ঈশ্বরগঞ্জে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জাতীয় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের...

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিয়মিত শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়া গমন করেছেন বিএনপির স্থায়ী কমিটির...

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’, : যুবদল নেতার পোস্টারে তোলপাড়

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘আমি চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা...

;