Home আন্তর্জাতিক উৎসবের নামে এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
আন্তর্জাতিক

উৎসবের নামে এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা

Share
Share

উত্তর আটলান্টিক মহাসাগরের ফ্যারো দ্বীপপুঞ্জে ঐতিহ্যবাহী ‘গ্রিন্ডাড্রাপ’ উৎসবের নামে একদিনে ৭০৬টি তিমি ও ডলফিন হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাগরের পানি রক্তে লাল হয়ে যায় এবং বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে।
পরিবেশবাদী সংস্থা সী শেফার্ড জানিয়েছে, গত বুধবার (২৭ মে) তিনটি পৃথক স্থানে এই শিকার চালানো হয়। এর মধ্যে তোর্শাভনে ৪০২টি পাইলট তিমি ও ৪টি বটলনোজ ডলফিন, স্কালাবোটনুরে ১৬৮টি হোয়াইট-সাইডেড ডলফিন এবং ভালভিকে ১৩২টি হোয়াইট-সাইডেড ডলফিন হত্যা করা হয়।
সংস্থাটির মতে, শিকারের সময় প্রাণীগুলোকে অগভীর উপসাগরে আটকে রেখে দীর্ঘ সময় ধরে কষ্ট দিয়ে হত্যা করা হয়। পর্যাপ্ত সরঞ্জামের অভাবে অনেককে ছুরি ব্যবহার করেও হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সী শেফার্ডের প্রচারণা পরিচালক ভ্যালেন্টিনা ক্রাস্ট এই ঘটনাকে “নজিরবিহীন নির্মমতা” বলে উল্লেখ করে ইউরোপীয় সরকারগুলোর প্রতি এ প্রথা নিষিদ্ধ করার আহ্বান জানান।
তবে স্থানীয়দের দাবি, এটি শতাব্দীপ্রাচীন ভাইকিং ঐতিহ্য এবং স্থানীয় খাদ্য চাহিদার অংশ হিসেবে যুগ যুগ ধরে চলে আসছে।
ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল ফ্যারো দ্বীপপুঞ্জের প্রশাসনও এই প্রথার পক্ষে অবস্থান নিয়েছে, যদিও আন্তর্জাতিক পর্যায়ে এটিকে বর্বর প্রথা হিসেবে কঠোর সমালোচনা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর  কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন...

মেঘনায় মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী সাইয়িদ খোকন

  নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসছেন সৌদি আরবপ্রবাসী সাইয়িদ খোকন। প্রবাসে থেকেও নিজ...

Related Articles

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০ জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ফের ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন...

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি...

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু...

মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের স্থায়ী সেনা উপস্থিতি...