Home জাতীয় অপরাধ চাঁদপুরে ডাকাত দলের কুখ্যাত ৫ সদস্য আটক
অপরাধআইন-বিচারজাতীয়

চাঁদপুরে ডাকাত দলের কুখ্যাত ৫ সদস্য আটক

Share
Share

চাঁদপুরের মোহনপুরে অভিযান চালিয়ে নদীপথে সক্রিয় কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজীর দলের পাঁচ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গুলি, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন, একটি স্পিডবোট ও নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। আটকরা হলেন— এবাদুল্লাহ গাজী (৫০), মো. আনোয়ার হোসেন (৫৫), জসিম উদ্দিন (৫০), এস এম আলমগীর (৪৫) ও মো. জোবায়ের খান (২৭)।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা সূত্রে জানা যায়, চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীপথে দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজীর নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র নৌযানে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্টের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাল্কহেডে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়। তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

ইতিহাস কি ব্রাজিলের বিশ্বকাপ জেতার পক্ষেই? 

বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল করে ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ বছর পর ব্রাজিলের কোনো ফুটবলার...

Related Articles

জামিন পেলেন কণ্ঠশিল্পী সাবেক এমপি মমতাজ

  দুই হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...