Home জাতীয় অপরাধ চট্টগ্রামে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা
অপরাধ

চট্টগ্রামে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

Share
Share

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে তিন কিশোরকে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মো. রিহান মহিন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁর দুই বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গার সেতু এলাকায়।

নিহত রিহান ওই এলাকার মুদি দোকানি মুহাম্মদ লোকমানের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে রিহান তাঁর বন্ধুদের নিয়ে নগর থেকে বাড়ি ফিরছিল। ভোর তিনটার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে সাত থেকে আটজন যুবক তাঁদের চোর আখ্যা দিয়ে ধাওয়া করে। এসময় কিশোররা একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিলে সেখান থেকে টেনে বের করে সেতুর ওপর নিয়ে আসা হয়। পরে তিনজনকে রশি দিয়ে বেঁধে নির্মমভাবে পেটানো হয়। ঘটনাস্থলেই রিহানের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। রিহানের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন, ‘এটি সরাসরি চোর সন্দেহে গণপিটুনি নয় বলে মনে হচ্ছে। নিহত ও আহতরা একই গ্রামের বাসিন্দা, আর হামলাকারীরাও সেখানকারই যুবক। পূর্বের কোনো বিরোধ বা শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটতে পারে।’ তিনি আরও জানান, পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এই নৃশংস ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, কিশোরদের বিরুদ্ধে কোনো চুরির অভিযোগ ছিল না, বরং পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। নিহত রিহানের পরিবারও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে কামরাঙা গাছে ঝুলন্ত অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাড়ির আঙিনার একটি কামরাঙা গাছে ঝুলন্ত অবস্থায় মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

দেওয়ানগঞ্জে এইচএসসির প্রথম দিনে মোবাইল ফোন সঙ্গে রাখায় বহিষ্কার ২ পরীক্ষার্থী

এমরান হোসেন, জামালপুর জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার হলে মোবাইল ফোন সঙ্গে রাখার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার...

Related Articles

সমালোচনার মুখে জুলাই নিয়ে অশ্লীল পোস্ট সরালেন অভিনেত্রী শাওন

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমালোচনার...

সাঈদীর সাক্ষী সুখরঞ্জনকে অপহরণে জড়িত সাবেক এএসপি ফজলুর গ্রেপ্তার 

ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে...

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...