Home জাতীয় অপরাধ গ্রেপ্তার হিরো আলম, আদালতে হাজির
অপরাধআইন-বিচারজাতীয়

গ্রেপ্তার হিরো আলম, আদালতে হাজির

Share
Share

বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর গণমাধ্যমকে জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ দায়ের করা ধর্ষণ ও নির্যাতনের মামলায় গত ১০ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সংশ্লিষ্ট চিঠি সম্প্রতি পুলিশের কাছে পৌঁছায়।

তিনি বলেন, হিরো আলম নিজ এলাকায় অবস্থান করছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি ঢাকায় পালানোর চেষ্টা করেন। পরে গাড়ি নিয়ে ধাওয়া করে শাজাহানপুর থানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে হাজির করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাদিয়া রহমান মিথিলা নামে এক নারী অভিযোগ করেন, তাকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে আশরাফুল আলম প্রতারণামূলকভাবে বিয়ের আশ্বাস দেন। পরবর্তীতে ওই আশ্বাসের সুযোগ নিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগ তোলেন তিনি।

এ অভিযোগ অস্বীকার করলে ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মিথিলা। মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানায়। তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত পরবর্তী শুনানির তারিখ ও জামিন বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ

  আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তর...

বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠিয়েছেন আসিফ মাহমুদ

  বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র...

Related Articles

রাষ্ট্রপতি পদে প্রস্তাব পাননি ড. ইউনূস, বিএনপির বিবেচনায় মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে—এমন আলোচনা চললেও...

শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান

শিঙাড়া, সমুচা, চপ বা অন্যান্য তেলেভাজা খাবার অনেকেরই প্রিয়। তবে নিয়মিত এসব...

ধর্ষণ মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপ দিয়ে পরিচিতি পাওয়া কনটেন্ট...

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়...