Home আন্তর্জাতিক তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি
আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি

Share
Share

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) লেখা চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের ঐতিহাসিক এই বিজয়ের জন্য শুভেচ্ছা ও সফলতা কামনা করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, যৌথ স্বার্থ এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার অঙ্গীকারের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের সহযোগিতা আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প।

চিঠিতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে বলা হয়, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের কথাও উল্লেখ করা হয়, যাতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী উচ্চমানের মার্কিন সরঞ্জাম ও প্রযুক্তিতে প্রবেশাধিকার পায়।

চিঠির শেষাংশে ট্রাম্প দুই দেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও কার্যকর পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তা সহযোগিতায় ঢাকা-ওয়াশিংটনের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই শুভেচ্ছাবার্তা ভবিষ্যৎ নীতি-সহযোগিতা ও কৌশলগত সম্পর্কের দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পিএমখালীতে খাল পুনঃখনন দিয়ে শুরু সফর

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) এক দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল...

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পৃথক র‍্যালিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, রং ছোড়াছুড়ি,...

Related Articles

আজ পয়লা আষাঢ়: বর্ষার আগমনে প্রকৃতিতে নতুন সুর

আল আমিন খোকন, রাজবাড়ী গ্রীষ্মের তপ্ততা পেরিয়ে আজ নেমেছে স্বস্তির বৃষ্টি। আজ...

বর্ষা এলেই বাড়ে ভয়, উৎকণ্ঠায় টেকনাফ পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষ

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ বর্ষা মৌসুম শুরু হলেই কক্সবাজারের টেকনাফের পাহাড় ও...

মাত্র ৩০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দিতে চান ঢাকা উত্তর সিটি্র মেয়র প্রার্থী শামীম আহমদ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস সমর্থিত মেয়র প্রার্থী শামীম আহমদ...

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...