Home জাতীয় গ্রিসে যাওয়ার পথে প্রাণ হারালেন দিরাইয়ের ৪ তরুণ
জাতীয়

গ্রিসে যাওয়ার পথে প্রাণ হারালেন দিরাইয়ের ৪ তরুণ

Share
Share

গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে বিপজ্জনক সমুদ্রযাত্রায় প্রাণ হারিয়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার চার তরুণ। তারা সবাই সম্প্রতি কাজের সন্ধানে লিবিয়ায় গিয়েছিলেন এবং সেখান থেকে অবৈধভাবে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

জানা গেছে, রমজান মাসে স্থানীয় দালালদের মাধ্যমে নিজ গ্রাম ছেড়ে লিবিয়ায় যান তারাপাশা গ্রামের কয়েকজন যুবক। পরবর্তীতে তারা একটি ছোট নৌকায় করে গ্রিসের পথে রওনা হন। কিন্তু যাত্রাপথে নৌকাটি মাঝসমুদ্রে কয়েকদিন ধরে আটকে পড়ে, ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

এই দুর্ঘটনায় প্রাণ হারানো চারজন হলেন—তারাপাশা গ্রামের নুরুজ্জামান ময়না (৩৮), সাজিদুর রহমান (৩২), শাহান এহিয়া (২৫) এবং রনারচর গ্রামের মুজিবুর রহমান (৩৬)। শনিবার বিকেলে তাদের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে; অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

পরিবার সূত্রে আরও জানা যায়, নৌকায় ওঠার পর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে একই নৌকার এক যাত্রীর বর্ণনা থেকে জানা যায়, ওই ঘটনায় মোট ১৮ জন মারা যান। মৃতদেহগুলো কয়েকদিন নৌকায় রাখার পর দুর্গন্ধ ছড়ালে সেগুলো সাগরে ফেলে দেওয়া হয়।

এদিকে একই দলে থাকা রোহান নামের এক যুবক জীবিত অবস্থায় গ্রিসে পৌঁছাতে সক্ষম হন। তিনি সেখান থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনাটি জানান।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী নিহতদের স্বজনদের তথ্যের ভিত্তিতে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল কুমার দেউরী (৩০) নামের এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ...

সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর আগে দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের...

Related Articles

চট্টগ্রাম বন্দরে শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম চালু

চট্টগ্রাম বন্দরে শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) চালু হয়েছে। এর ফলে...

তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের রাজধানী তেহরানে...

১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত

গত ১৭ বছরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার...

‎প্রজনন মৌসুমেও সুন্দরবনে মৎস্য নিধনযজ্ঞ: বন বিভাগের অসাধু সিন্ডিকেটে বিপন্ন জীববৈচিত্র্য ‎

ম. ম. রবি ডাকুয়া সরকারি নিষেধাজ্ঞা চলাকালে সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার এবং...