Home জাতীয় অপরাধ গ্রিল কেটে নায়িকার বাসায় ঢুকে পড়লো চোর, অতঃপর…
অপরাধসাম্প্রতিক

গ্রিল কেটে নায়িকার বাসায় ঢুকে পড়লো চোর, অতঃপর…

Share
Share

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির রাজধানীর মিরপুরের বাসায় চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে নগদ অর্থ, মূল্যবান ঘড়ি ও স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

এ ঘটনায় গত ২৭ মে রাজধানীর কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের পর পুলিশ ফারুক নামের এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে চুরির বিষয়টি প্রকাশ করেন ববি। তিনি জানান, ঈদের দুই দিন আগে তাঁর বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। চুরি হওয়া জিনিসের মধ্যে তাঁর প্রয়াত বাবার দেওয়া ৩৫ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ ও কয়েকটি মূল্যবান ঘড়ি রয়েছে।

ফেসবুক পোস্টে ববি লেখেন, হারিয়ে যাওয়া স্বর্ণালংকারগুলোর সঙ্গে তাঁর বাবার স্মৃতি জড়িয়ে ছিল। তাই আর্থিক ক্ষতির চেয়ে স্মৃতিগুলো হারানোর কষ্টই বেশি।

পুলিশের পদক্ষেপের প্রশংসা করে এই অভিনেত্রী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের স্ত্রীও রয়েছেন। এ পর্যন্ত প্রায় ৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তবে চুরি হওয়া অধিকাংশ সম্পদ এখনো উদ্ধার হয়নি। তিনি বাকি মালামাল উদ্ধারের পাশাপাশি পুরো চক্রকে আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে ববি অভিনীত অ্যাকশন–থ্রিলারধর্মী চলচ্চিত্র তছনছ এবার ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এতে ববির পাশাপাশি অভিনয় করেছেন মুন্না খান ও মিশা সওদাগর

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআইয়ের অনুপ্রবেশের দাবি, ওপেনএআইয়ের ব্যাখ্যা

  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে অন্য একটি এআই প্রতিষ্ঠানের সিস্টেমে ওপেনএআইয়ের একটি এআই মডেলের অননুমোদিত প্রবেশের দাবিকে...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন !

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী কয়েক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় বা সরকারের...

Related Articles

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: সাহাবুদ্দিন চুপ্পুসহ অন্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার জালিয়াতির ঘটনায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো....

বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা

  ফেসবুকে বিনামূল্যে নতুন ধরনের ভেরিফায়েড ব্যাজ চালুর ঘোষণা দিয়েছে মেটা। এই...

‘আপনাকে খুশি করতে মতামত বদলাব না’: প্রতিবাদে অনড় সুরসম্রাট অরিজিৎ সিং

রাজধানী দিল্লিতে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষার নানা অনিয়মের প্রতিবাদে চলা শিক্ষার্থী আন্দোলনে...