Home জাতীয় দুর্ঘটনা গোয়াইনঘাটে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
দুর্ঘটনা

গোয়াইনঘাটে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

Share
Share


মো. আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি(গোয়াইনঘাট) | সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে পাবেল মিয়া (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি দুবাইপ্রবাসী ছিলেন এবং প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন।

নিহত পাবেল মিয়া উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামের আব্দুল মনাফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা থেকে রোববার ভোর সাড়ে ৩টার মধ্যে যেকোনো সময় পরিবারের অগোচরে নিজ বসতঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে রোববার সকালে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রবাসে থাকা অবস্থায় প্রায় এক বছর আগে উপজেলার লেংগুড়া ইউনিয়নের খলিলুর রহমানের মেয়ে রিপা বেগমের সঙ্গে মোবাইল ফোনে তার বিয়ে হয়। প্রায় চার মাস আগে দেশে এসে পারিবারিকভাবে স্ত্রী রিপা বেগমকে বাড়িতে নিয়ে আসেন তিনি। তবে কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রায় ১২ দিন আগে রিপা বেগম বাবার বাড়িতে বেড়াতে যান। এরপর পারিবারিক কলহ ও হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে রোববার ভোরে গোয়াইনঘাট থানার এসআই তানজিল আকন্দ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) কবীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হতাশাগ্রস্ত হয়ে পাবেল মিয়া আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই-আগস্টের গণ–আন্দোলন কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়। তাঁর...

স্কুল ফিডিংয়ের গাড়ি দেখে শিশুর উচ্ছ্বাস থামলো চাকায় পিষে

মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী একটি গাড়ির চাপায় আমির হামজা (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২...

Related Articles

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে...

খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের দুই নারী ও এক...

গোপালগঞ্জে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২২)...

ঝড়ে দেয়াল ধসে নিহত ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া

  ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে সাবেক...