Home সাম্প্রতিক গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, বন্ধ ৩৫টি
সাম্প্রতিক

গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, বন্ধ ৩৫টি

Share
Share

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ৩৫টি কারখানা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের দাবিতে তাঁরা সড়কে অবস্থান নেন। এতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস, নাওজোড় ও সালনাসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস, বোর্ডবাজারের সাইনবোর্ড, নাওজোড় এবং ভাওয়াল মির্জাপুর-মাস্টারবাড়ি এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানান, বিক্ষোভের পর জেলার ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অর্থ আদায়, গ্রেপ্তারের ভয় দেখানো এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ...

অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের

দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান-এ প্রকাশিত একটি প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও...

Related Articles

সামরিক ও আধা সামরিক জনবলের সম্মিলিত হিসাবে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

সক্রিয় সামরিক সদস্য, রিজার্ভ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সম্মিলিত সংখ্যার হিসাবে...

সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষিকার বসবাস, আসবাবপত্র ব্যবহারের অভিযোগ

বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে...

ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে

যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের...

ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে...

;