Home জাতীয় অপরাধ গাজীপুরে দুই পা বিচ্ছিন্ন করে কৃষককে কুপিয়ে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গাজীপুরে দুই পা বিচ্ছিন্ন করে কৃষককে কুপিয়ে হত্যা

Share
Share

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে ঘটে গেছে এক নৃশংস হত্যাকাণ্ড। দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে মনির মোল্লা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার পর পারাবর্তা এলাকার বন বিভাগের একটি নির্জন জায়গা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মনির মোল্লা ওই এলাকার মৃত হাশেম মোল্লার ছেলে। স্বভাব শান্ত ও পরিশ্রমী কৃষক হিসেবে তিনি স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন। হঠাৎ এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যার দিকে কয়েকজন এলাকাবাসী পারাবর্তার বন বিভাগের একটি খোলা স্থানে মরদেহ দেখতে পান। প্রথমে তারা ভেবে নেন এটি কোনো দুর্ঘটনা হতে পারে। তবে কাছে গিয়ে দেখেন মরদেহটি ক্ষতবিক্ষত এবং দুই পা শরীর থেকে আলাদা। এরপরই তারা থানায় খবর দেন।
উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে স্থানীয়দের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।

এভাবে খোলামেলা জায়গায় এমন বর্বর হত্যাকাণ্ড ঘটায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, মনির মোল্লাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে হত্যার পর নির্জন স্থানে মরদেহ ফেলে রাখা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান,“মরদেহ উদ্ধারের সময় নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। তার দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন। ঘটনাটি স্পষ্টতই পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।”

তিনি আরও বলেন, রহস্য উদঘাটনে ঘটনাস্থলের আশপাশে অনুসন্ধান চলছে এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে।মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

মোঃ আজিজুর রহমান গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি | সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।...

বিশ্বনাথে পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার রামপাশা...

Related Articles

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত বিষয়ে গোয়াইনঘাটে সাংবাদিক মতবিনিময় সভা

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া...

সিলেটে পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী ঝাড়ু মিয়া গ্রেফতার

সিলেট মহানগরে পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত এক ব্যক্তিকে গ্রেফতার করা...

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া...

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান : সংস্কৃতি খাতে অনিয়মের অভিযোগ

বাংলাদেশের সংস্কৃতি খাতে সরকারি অনুদান বিতরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে...