Home আঞ্চলিক মনোহরদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা সুপার নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মনোহরদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা সুপার নিহত

Share
Share

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা সুপার এইচ এম মস্তফা জোয়ারদার (৫৫) নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহত মস্তফা জোয়ারদার মনোহরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সল্লাবাইদ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি জামায়াতে ইসলামীর ওই ওয়ার্ডের দায়িত্বশীল এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বচর পাড়াতলা জালাল উদ্দিন দাখিল মাদরাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় শেষে বাসা থেকে বের হয়ে মস্তফা জোয়ারদার মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় যান। সেখানে তিনি ঢাকা–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সে সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় তিনি সড়কের ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা লোকজন তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঢাকা মেডিকেলে নেওয়ার পর রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনোহরদী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান বলেন,“মরদেহ রাতে ঢাকা মেডিকেলেই ছিল। অভিযোগ পেলে দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”তিনি আরও জানান, মোটরসাইকেলটি সনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার সময় আশপাশে থাকা সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে।

দীর্ঘদিন ধরে শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমে যুক্ত মস্তফা জোয়ারদারের হঠাৎ মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে। অনেকেই এ ধরনের সড়ক দুর্ঘটনা রোধে দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাঁচ বছর আগের ‘ভবিষ্যদ্বাণী’ ভাইরাল, ২০২৬ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তুমুল আলোচনা

২০২৬ বিশ্বকাপের ফাইনালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচ বছর আগের একটি পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। ২০২১ সালে এক্সে (তৎকালীন টুইটার) করা ওই পোস্টে...

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংসের সহ-মালিক মনজ্যোত কালরাকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার...

Related Articles

মুরাদনগর বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ শিশু উদ্ধার, স্বজনদের সন্ধানে পুলিশ

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে...

টেকনাফে ফের শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে ফের এক শিশুকে অপহরণের...

শেরপুরে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

মোঃ মাকসুদুর রহমান , শেরপুর ​জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার...

ঝিনাইদহে ভেঙে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য, দায় নিচ্ছে না কোনো কর্তৃপক্ষ

ঝিনাইদহ জেলা শহরের প্রবেশমুখে নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও ভাস্কর্যটি গত...