Home আন্তর্জাতিক গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল
আন্তর্জাতিক

গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল

Share
Share

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রবেশপথে ২২ হাজারেরও বেশি ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে ইসরায়েলি বাহিনী। এসব ট্রাকের মধ্যে রয়েছে খাদ্য, পানি ও জরুরি সহায়তা। কিন্তু গাজার চরম মানবিক সংকটের মধ্যেও এগুলো প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

আলজাজিরা জানিয়েছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-এর কর্মীরাও খাবার পাচ্ছেন না। অনেকে না খেয়ে রাত কাটাচ্ছেন। গাজায় এখন প্রতিদিন অনাহারে মানুষ মারা যাচ্ছে। সোমবার (৪ আগস্ট) খাবারের অভাবে আরও পাঁচজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘের হিসাবে, বর্তমানে গাজার প্রতি তিনজনের মধ্যে দুইজন দুর্ভিক্ষের মুখোমুখি। ত্রাণ না পৌঁছানোয় সংকট আরও ঘনীভূত হচ্ছে। দীর্ঘদিন ধরে মিসর ও জর্ডান সীমান্তে দাঁড়িয়ে থাকা প্রায় ২২ হাজার ত্রাণবাহী ট্রাক এখনো গাজায় প্রবেশ করতে পারেনি।

ইউএনআরডব্লিউএ-এর কর্মী মানার বলেন, “প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি, আজ কী হবে জানি না। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়হীন অবস্থায় আছি। খাবার, পানি, নিরাপত্তা—কিছুই নেই।”

সেভ দ্য চিলড্রেন-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “গাজা থেকে যে ক্ষুধার খবর আসছে, তা তাঁবুতে বোমা ফেলার মতোই ভয়ংকর। বিশেষ করে শিশুদের জন্য অবস্থা সবচেয়ে খারাপ।”

বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গত শুক্রবার মাত্র ৭৩টি ট্রাক গাজায় ঢুকতে দিয়েছে ইসরায়েল। অথচ স্থানীয় কর্তৃপক্ষ বলছে, মানবিক পরিস্থিতি সামাল দিতে প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক প্রয়োজন। যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই গাজার বহু শিশু অপুষ্টি ও নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছিল। এখন সেই সংকট আরও গভীর হয়েছে।
সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুবি শিক্ষার্থীদের হাতে দুই পুলিশ সদস্য ও সোর্স মারধরের শিকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে তল্লাশির সময় পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় দুই পুলিশ সদস্য ও এক পুলিশ সোর্সকে ছিনতাইকারী সন্দেহে ক্যাম্পাসে নিয়ে...

আট মাসে বিদ্যুৎ খাতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার

দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। এরপরও বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর...

Related Articles

ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে মেনে নিতে চাপ আসতে পারে: নেতানিয়াহু

ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে মেনে নিতে শিগগিরই ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ...

জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক: ছেলের স্বপ্নের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন

জাকির নায়েককে চেনেন বিশ্বের লাখো মানুষ। ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য...

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

;