Home জাতীয় অপরাধ পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
অপরাধ

পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

Share
Share

 

নওগাঁর পত্নীতলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম শ্রী বিষ্ণু চন্দ্র (২৮)। তিনি উপজেলার উমা মহেশপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উমা মহেশপুর গ্রামের একটি বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে বিকেল পাঁচটার দিকে ডিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে বিষ্ণু চন্দ্রকে আটক করে। এ সময় উপস্থিত লোকজনের সামনে তাঁর দেহ তল্লাশি করা হয়। পুলিশ তাঁর হেফাজত থেকে ১৩ পাতায় ১০টি করে মোট ১৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

পুলিশ জানায়, এ ঘটনায় বিষ্ণু চন্দ্র ও অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে। নিহত ওই তরুণীর নাম তন্ময়ী মণ্ডল (২৮)। তিনি রাজধানীর ইব্রাহিম...

মহাসাগর থেকে সব মার্কিন জাহাজ পালিয়ে গেছে: আইআরজিসি উপদেষ্টা

পারস্য উপসাগর, ঐতিহাসিক হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর অঞ্চল থেকে সমস্ত মার্কিন সামরিক জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি...

Related Articles

প্রেমের ফাঁদে ফেলে বাসায় নিয়ে টাকা আদায়, দুই নারীসহ আটক ৩

পাবনার ঈশ্বরদীতে প্রেমের ফাঁদে ফেলে এক মুদি ব্যবসায়ীকে ভাড়া বাসায় আটকে ১০...

রংপুরের চার খুন: দুই আসামির ডিএনএর সঙ্গে আলামতের মিল পাওয়ার দাবি পুলিশের

রংপুরে আলোচিত চার খুনের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর...

অন্যের স্ত্রীর সঙ্গে বিয়ে ছাড়াই ‘সংসার’, মুচলেকায় ছাড় পেলেন ইমাম

বরিশালের বাকেরগঞ্জে এক নারীর সঙ্গে বিয়ে ছাড়াই প্রায় সাত মাস ধরে বসবাসের...

চাঁদাবাজির মামলায় পুরস্কারজয়ী কৃষক কারাগারে, কৃষি কর্মকর্তার দাবি তথ্যের ভিত্তিতেই গিয়েছিলেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সারবোঝাই দুটি ট্রাক আটকে চাঁদা দাবির মামলায় মো. আইয়ুব আলী...

;