Home জাতীয় অপরাধ গভীর রাতে আর্জেন্টিনাপন্থি তরুণীর ফ্ল্যাটে ব্রাজিলপন্থি যুবক, অতঃপর..
অপরাধ

গভীর রাতে আর্জেন্টিনাপন্থি তরুণীর ফ্ল্যাটে ব্রাজিলপন্থি যুবক, অতঃপর..

Share
Share

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া এলাকায় এক তরুণীর বাসায় যাওয়ার পর স্থানীয়দের হাতে আটক হয়েছেন রুহুল আমিন নামের এক যুবক। পরে পুলিশ তাকে ও ওই তরুণীকে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২ জুন) রাতে আংগারিয়া বাঁগচী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ–সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ঘোরাঘুরি শেষে রুহুল আমিন ওই তরুণীর বাসায় যান। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে তাদের সম্পর্ক সম্পর্কে জানতে চাইলে রুহুল আমিন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বললেও তরুণী দাবি করেন, তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, রুহুল আমিন সদর উপজেলার আঁটিপাড়া এলাকার বাসিন্দা। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। এছাড়া তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি শাহ আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই দুজনকে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...

কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট তিনটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ...

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...