Home জাতীয় অপরাধ খুলনার রূপসায় ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়রাজনীতি

খুলনার রূপসায় ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

Share
Share

খুলনার রূপসা উপজেলায় ইটভাটায় দুর্বৃত্তদের গুলিতে ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) গভীর রাতে রূপসা ব্রিকস নামের একটি ইটভাটায় এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফখরুল নৈহাটি গ্রামের মোমিন উদ্দিনের ছেলে এবং রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ও স্থানীয় যুবদল কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফখরুলের ভাই ফরহাদ ও শরীফুল রূপসা ব্রিকস পরিচালনা করেন। ফখরুল প্রতিদিনের মতোই ইটভাটা ও সংলগ্ন মাছের ঘের দেখাশোনার জন্য রাতে সেখানে গিয়েছিলেন। ঘটনার দিন বিকেলে ভাটার নাইটগার্ড তৈয়বের সঙ্গে ফখরুলের তীব্র বাগ্বিতণ্ডা হয়, যার জের ধরে রাতে ডিউটিতে অনুপস্থিত ছিলেন ওই নাইটগার্ড। পরবর্তীতে রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে ইটভাটার অফিস কক্ষের পাশে অবস্থানকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত ফখরুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার ঘাড়ে এবং অপরটি চোয়ালের নিচ দিয়ে মাথায় বিদ্ধ হয়।

ঘটনার পরপরই খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুলকে মৃত ঘোষণা করেন। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত ফখরুলের ভাই জানান, বিকেলের বিরোধ ও রাতে মেয়ের ওষুধ কিনতে বের হওয়ার পরই এই মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই ঘটনায় নিহতের ভাই ফরহাদ বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, খবর পেয়েই রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত ও সশস্ত্র আসামিদের শনাক্তসহ দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম জোর অভিযান পরিচালনা করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ২০, বাড়িঘর ভাঙচুর

  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।...

বাড়ি ফেরার পথে ছেলে দেখলেন সড়কে রক্তাক্ত হয়ে ছটফট করছেন বাবা, পরে মৃত্যু

\ মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ছেলে। পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাবাকে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছেলে।...

Related Articles

ভুতুড়ে বিদ্যুৎ বিল ঠেকাতে স্মার্ট মিটার বসাবে সরকার

বিদ্যুতের অতিরিক্ত ও ভুল বিল ঠেকাতে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ...

রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে কালীগঞ্জে হচ্ছে আমির হামজার মাহফিল

ঝিনাইদহের কালীগঞ্জে দিনভর উত্তেজনা ও অনিশ্চয়তার পর সমঝোতা বৈঠকের মাধ্যমে ইসলামী বক্তা...

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল...

এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলের সংসদীয় টিম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য...

;