Home জাতীয় ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পাশে লংগদু জোন
জাতীয়

ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পাশে লংগদু জোন

Share
Share

রাঙামাটির লংগদুতে ক্যান্সারে আক্রান্ত রিয়েল চাকমার চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। খাগড়াছড়ি রিজিয়ন ও লংগদু জোনের উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ সহায়তা দেওয়া হয়।

বুধবার (১২ আগস্ট) উপজেলার আটারকছড়া এলাকার বাসিন্দা রিয়েল চাকমার পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত রিয়েলের উন্নত চিকিৎসার ব্যয় মেটাতে এ সহায়তা দেওয়া হয়েছে।

রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় লেফটেন্যান্ট শাহরিয়ার নাফিস রিয়েল চাকমার পরিবারের কাছে অনুদানের অর্থ হস্তান্তর করেন।

সহায়তা পেয়ে রিয়েল চাকমার পরিবার লংগদু জোন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও মানবিক সহায়তায় সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

;