Home জাতীয় কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে : ডা. আবু জাফর
জাতীয়

কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে : ডা. আবু জাফর

Share
Share

দেশে এক সপ্তাহে এক কোটিরও বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। রোববার (১৯ অক্টোবর) সকালে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

ডা. আবু জাফর বলেন, “সারাদেশে এখন পর্যন্ত প্রায় ২৭৫ শিশুর মধ্যে টিকা পরবর্তী মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া—যেমন জ্বর ও ব্যথা—দেখা গেছে। তবে এসব উপসর্গ খুবই স্বল্পস্থায়ী।”

তিনি জানান, চলমান এই মাসব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১২ অক্টোবর থেকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়। ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান চলবে। পরবর্তী সময়ে নিয়মিত টিকাদান কেন্দ্রে কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে। কর্মসূচিটি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভোট উত্তেজনায় তৃষা-বিজয়ের সম্পর্কের গুঞ্জন নতুন মাত্রা

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় নতুন করে আলোচনায় উঠে এসেছেন তৃষা কৃষ্ণন ও থালাপতি বিজয়। চেন্নাইয়ে...

হরমুজ প্রণালিতে আরব আমিরাতের তেলের ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের...

Related Articles

হাম প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার শাস্তির দাবি

দেশে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য...

কারিগরি ত্রুটি ছাড়া দেশে লোডশেডিং নেই ইকবাল হাসান মাহমুদ টুকু

দেশের কোথাও বর্তমানে লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের আবেদন

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তদন্তের দাবিতে একটি কমিশন...

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ...