Home জাতীয় কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশী আবদুর রউফ নিহত
জাতীয়দুর্ঘটনাসাম্প্রতিক

কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশী আবদুর রউফ নিহত

Share
Share

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবদুর রউফ মোল্লা নামে এক প্রবাসী বাংলাদেশী পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে দেশটির মানগাফ এলাকায় অবস্থিত ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবদুর রউফ মাগুরা জেলার মোহাম্মদপুর থানার রাজাপুর ইউনিয়নের অধিবাসী ছিলেন। তিনি কুয়েতের ক্লিনিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আল তুইয়েক’ কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।

নিহতের জামাতা মনিরুল ইসলাম দুর্ঘটনার বিবরণ দিয়ে জানান, বুধবার রাতে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে দ্রুতগতির একটি নিয়ন্ত্রণহীন গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। বর্তমানে তাঁর মরদেহ কুয়েতের সোবাহান হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে মরদেহ বাংলাদেশে স্বজনদের কাছে পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে।

হঠাৎ এই দুর্ঘটনায় নিহতের নিজ গ্রাম মাগুরা ও কুয়েতে সহকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কুয়েতে অবস্থিত ‘বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র’-এর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সূর্যগ্রহণ আল্লাহর মহাশক্তির নিদর্শন : এ সময় যেসব আমল করবেন

সূর্য ও চন্দ্র মহান রাব্বুল আলামিনের অপরিসীম কুদরতের বিশেষ নিদর্শন। মহাকাশের এসব মহাজাগতিক ঘটনা নিছক কোনো কৌতূহল বা বিনোদনের বিষয় নয়; বরং তা...

মাঝআকাশে ৩০০ ফুট নিচে আছড়ে পড়ল বিমান: তদন্তে ধরা পড়ল পাইলটের গাঁজা সেবনের সত্যতা

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লির উদ্দেশে উড্ডয়ন করা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী ফ্লাইটে মাঝআকাশে ঘটে গেছে এক ভয়াবহ ও চাঞ্চল্যকর দুর্ঘটনা। তীব্র টার্বুলেন্সের...

Related Articles

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মির্জা ফখরুল...

সব চেষ্টা ব্যর্থ করে মারা গেল পেট জোড়া লাগা দুই যমজ শিশু

বুক ও পেট জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করা কুষ্টিয়ার দৌলতপুরের বহুল আলোচিত...

এসএসসিতে পুনরায় অকৃতকার্য: মেহেরপুরে পরিবারের বকাঝকায় অভিমানে প্রাণ দিল পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষায় টানা দুই বছর ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়ে মেহেরপুরের গাংনীতে রামিদুজ্জামান...

মতলবে যমজ ভাই-বোনের দুজনেরই জিপিএ-৫

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও...